হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে নেই।

in আমার বাংলা ব্লগ • 23 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা আমাদের জীবনের এমন অনেক পরিবেশ পরিস্থিতি পাই যেখানে আমাদের হঠাৎ করে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু তার মধ্যে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এবং ভীষণভাবে ভেবেচিন্তে আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে। জীবনে সব ধরনের সুযোগ সুবিধা আমরা কোন ভাবেই পাবো না তাই আমাদের সব সময় পূর্ব একটা প্রস্তুতি নিয়ে রাখা দরকার ভবিষ্যতের চিন্তা করে। ভবিষ্যতের কথা আমরা যদি আগে থেকেই জেনে যাই যে আমাদের ভবিষ্যতে নির্দিষ্ট কোনো কাজ রয়েছে তবে সেই কাজের পুরো প্রস্তুতি আমরা বর্তমান থেকেই গ্রহণ করতে পারি। আমরা যদি ভবিষ্যতের কোন কাজের পূর্ব প্রস্তুতি বর্তমান থেকেই করতে থাকে তবে সেই কাজ আরো সুন্দরভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ভবিষ্যতের যে কোন পরিকল্পনা বাস্তবায়িত করার আগে আমাদের সবসময় ভাবনা চিন্তা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ যেন সুন্দরভাবে সম্পন্ন হয় তার প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে। আমরা যদি মনে করি ভবিষ্যতের কাজ যখন করব তখনই আমরা এ বিষয় নিয়ে চিন্তা করব অথবা সেই বিষয় সম্পর্কে বিভিন্ন ধরনের কাজ করব তবে সেটা হবে আমাদের ভুল ভাবনা।


আমরা যদি কোন কাজ করার সময় সেই কাজের কথা চিন্তা করি তবে দেখা যাবে সে কাজ করতে করতে অনেক কিছুই আমাদের এমন ভুল ভ্রান্তি বেরিয়ে যাবে যেটা দেখে মনে হবে যে আগে থেকেই যদি আমরা একটু ভাবনা চিন্তা করে রাখতাম বা সেই কাজের পুরো প্রস্তুতি নিয়ে রাখতাম তবে আরো সুন্দর হবে সম্পন্ন করা যেত। আসলে কোন কাজ করার আগে বা কোন কাজের ফলাফল বের হওয়ার আগে যদি আমরা সেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার চেষ্টা করি বা ফলাফল যেন সুন্দর পায় তার আগে থেকেই ব্যবস্থা করতে থাকি তবে আমাদের পরবর্তীতে কোনভাবেই আক্ষেপ থাকে না যে আমরা সেই কাজে কোন রকম অলসতা করেছি আর আমরা আরো সুন্দরভাবে কাজটি করতে পারতাম। আমাদের সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোন কাজ করার আগে সে কাজ সম্পর্কে ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে কাজটি করতে হবে। আর তার সাথে কোন কাজের ফলাফল যখন আমরা পাওয়ার চিন্তা করব তার আগে থেকেই কাজটি এমনভাবে করতে হবে যেন ফলাফল আমরা ভালো পাই এবং আমাদের পরবর্তীতে কোনরকমই কষ্ট না হয় যে আমরা কাজটি সুন্দরভাবে করিনি।


আমাদের জীবনের প্রত্যেকটা সাফল্য পাওয়ার জন্য যেসব কাজ করা দরকার প্রত্যেকটা কাজে আমরা আমাদের ১০০% দক্ষতা দেওয়ার চেষ্টা করব যেন ভবিষ্যতে আমাদের কখনোই মনে না হয় যে কাজটি আমরা আরো সুন্দরভাবে করতে পারতাম আমাদের দ্বারা ভুল হয়ে গেছে। কোন কাজের ক্ষেত্রেই অলসতা বা কৃপণতা করে কাজটিকে খারাপ করার থেকে ভালো যে কোন কাজ মন থেকে এবং কঠোর পরিশ্রম ও সম্পূর্ণ মনোযোগ সহকারে করে সে কাজটির একদম ১০০% সফলতা পাওয়া। তবে আমরা যদি কোন কাজ হঠাৎ করে করে ফেলি না বুঝে শুনে তবে সেই কাজে কিন্তু কখনোই ১০০% সফলতা পাওয়া যায় না। হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে কোন কাজে করা উচিত নয়। আমাদের সব সময় ভাবনা চিন্তা করতে হবে এবং আমাদের যদি হঠাৎ করে কোন সিদ্ধান্ত নেওয়ার চাপ পড়েও যায় তবুও আমাদের ধীর স্থির মস্তিষ্কে ভাবনা চিন্তা করে তবেই প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া উচিত ও প্রত্যেকটা কাজ করা উচিত। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া কাজ বেশিরভাগ সময়ে খারাপ হয়ে থাকে।


আমরা যদি মনে করি আমাদের প্রত্যেকটা কাজ সঠিকভাবে হবে এবং জীবনের প্রত্যেকটা পদক্ষেপ সঠিক হবে জীবনের সঠিকভাবে আমরা সফল হতে পারব তবে অবশ্যই আমাদের হঠাৎ কোন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। আর সব সময় আমাদের চেষ্টা করতে হবে আমাদের যেন কেউ বিভ্রান্ত করতে না পারে আর অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার চাপে ছেলে কেউ আমাদের দ্বারা ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য না করতে পারে যার ফলে আমাদের জীবনে উন্নতি পিছিয়ে যায় বা আমরা উন্নতি করতেই না পারি। কারণ আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদের কখনোই উন্নতি চায়না এবং এমন অনেক পরিবেশ পরিস্থিতিতে আমাদের ফেলে দেয় যেখানে আমরা হঠাৎ করে রাগী মস্তিষ্কে বা খুবই আনন্দের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলি যা আমাদের একদমই ভুল সিদ্ধান্ত হয়ে বসে। সব সময় শান্ত মস্তিষ্কে এবং সময় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত তবেই জীবনে উন্নতি করা সম্ভব এবং সব সিদ্ধান্ত সঠিক নেওয়া সম্ভব হবে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।