অবহেলিত মানুষও আমাদের উপকারে লাগতে পারে।

in আমার বাংলা ব্লগ • 7 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা অনেক সময় অনেক মানুষকে অবহেলা করি এইভাবে যে এই মানুষগুলো আমাদের কোন কাজেই লাগবে না বা আমাদের বিপদে কখনো কোন উপকারে আসবে না। কিন্তু আমাদের এসব ধারণা অনেক সময় ভুল প্রমাণ করে ওই সব ব্যক্তি আমাদের জীবনে বিভিন্ন ধরনের কাজে লাগে। যেসব ব্যক্তি একসময় আমাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং আমাদের থেকে ও আমাদের মন থেকে অনেক দূরে সরে গেছে সেই সব ব্যক্তি সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে আমাদের জীবনের সাথে গভীরভাবে মিশে যায়। আর এইসব ব্যক্তি অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের উপকার করতে শুরু করে যা আমরা কখনোই ধারণা করতে পারিনা। আসলে মানুষকে কখনোই দূর থেকে বোঝা যায় না বা কয়েকবার কথা বলেই বোঝা যায় না যে সেই ব্যক্তিটি কেমন বা তার মনে কি রয়েছে, এমনকি সে ব্যক্তিটি কি চিন্তা-ভাবনা করছে সেটাও আমরা কখনো বুঝতে পারব না। তাই কখনো কাউকে দেখে বা কয়েক দন মেলামেশা করেই কারো সম্পর্কে কোন মন্তব্য করা কোনোভাবেই উচিত নয়।


আসলে অনেক সময় এমনও দেখা যায় যে আমাদেরও অনেককে অবহেলা করে কিন্তু তারা কোনভাবেই বোঝেনা যে তাদেরকে আমরা যথেষ্ট ভালোবাসি এবং তাদের বিপদে থাকার জন্য সব সময় তৈরি থাকি। তেমনি আমরাও যদি কাউকে অবহেলা করতে থাকি এবং প্রতিনিয়ত তুচ্ছ বলে মনে করি তবে সেই ব্যক্তি একসময় আমাদের খারাপ ব্যবহার পেতে পেতে আমাদের কাছ থেকে অনেক বেশি দূরে সরে যাবে। আর আমাদেরকে যে উপকার করার মানসিকতা বা আমাদের বিপদে পাশের দাঁড়ানোর মানসিকতা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এমন অনেক সময় হঠাৎ করে দেখা যায় যে এমন অনেক ব্যক্তি আমাদের বিপদে পাশে এসে দাঁড়ায় যাদের কাছে আমরা কোনোভাবেই আমাদের বিপদে পাশে এসে দাঁড়ানোর ব্যাপারে আশা করি না। আসলে কে কখন কার পাশে এসে দাঁড়াবে এবং তার বিপদে সাহায্য করবে এটা কখনোই ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। এই ব্যাপারটা সম্পূর্ণই ভাগ্যের ব্যাপার আর কিছুটা নিজের কর্ম ও ব্যবহারের উপর নির্ভর করে। তাই কখনো কারো সাথে খারাপ ব্যবহার করার আগে আমাদের অবশ্যই ভাবনা চিন্তা করতে হবে যে এই ব্যক্তিটা আমাদের বিপদে পাশে দাঁড়াতে পারে বা বিভিন্ন ধরনের কাজে ও উপকারে লাগতে পারে।


আমরা যদি সব সময় সব মানুষকে তুচ্ছ বলে মনে করি এবং অবহেলা করি তবে আমাদের পাশে দিনশেষে কেউ এসে দাঁড়াবে না এবং আমরা আমাদের পাশে কাউকেই পাব না। তাই আমাদের উচিত সবসময় মানুষের কর্মকে গুরুত্ব দেওয়া এবং এই পৃথিবীতে যখন তখন যে কাউকে আমাদের যে কোন প্রয়োজনে লাগতে পারে সে ব্যাপারেও সতর্ক থাকা। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা এই পৃথিবীরই একটি অংশ এবং এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি কীটপতঙ্গ পশু পাখি সবাই এই পৃথিবীরই অংশ। আর এই পৃথিবীর অংশ হিসেবে আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে কোন না কোন ভাবে জড়িয়ে রয়েছে এবং নির্ভরশীল ভাবে বেঁচে রয়েছি। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের এই নির্ভরশীলতা বুঝতে পারিনা এবং মনে করি আমরা সম্পূর্ণ আর অন্যদের কোনভাবেই আমাদের কোন কাজে লাগে না। কিন্তু আসলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আমরা একে অপরের ভীষণভাবে কাজে লাগতে থাকি। অনেক সময় জেনে বুঝে আবার অনেক সময় না বুঝেই আমরা একে অপরের উপর নির্ভরশীল হয়ে থাকি যার কারণে আমাদের সব সময় অন্যদের দরকার হতে থাকে।


সেই জন্য এই পৃথিবীতে কখনোই কাউকে অবহেলা করা উচিত না এবং তুচ্ছ বলে মনে করা উচিত নয়। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা আজকে যাকে তুচ্ছ বলে মনে করছি ভবিষ্যতে কোন একদিন এমন আসতে পারে যেদিন সেই ব্যক্তিকে আমাদের কোন না কোন কাজে লাগবে বা বিপদের সময় সাহায্য চাইতে হবে। সব সময় আমাদের স্বনির্ভরতা কাজে দেবে না অন্যের উপর নির্ভরশীল আমাদের কোন না কোন সময় হতেই হবে। তাই কাউকে কখনো তুচ্ছ না করে সব সময় মূল্যায়ন করা উচিত এবং অবহেলা করার আগে আমরা যে তার উপরে কোনো না কোনোভাবে নির্ভরশীল এবং তাকে আমাদের কোনো না কোনো কাজে প্রয়োজন হতে পারে সে ব্যাপারে অবশ্যই আমাদের ভাবনা চিন্তা করে রাখা উচিত। অবহেলিত মানুষ আমাদের কাজে লাগতে পারে তাই কখনো কোন মানুষকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। কারন আমরা যদি একবার কাউকে অবহেলা করে দূরে সরিয়ে দিই তবে সেই মানুষটি পরবর্তী প্রয়োজনে কখনোই আমাদের পাশে এসে দাঁড়াবে না বা আমরাও তাকে আমাদের প্রয়োজনে কাছে ডাকতে পারবো না।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।