সবকিছু জেনে রাখার উপকারিতা অনেক থাকে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকের জীবনে চলার পথে বিভিন্ন ধরনের শারীরিক মানুষের সমস্যার মধ্য দিয়েই চলতে হয়। অনেক সময় জীবনে কিছু কিছু সমস্যা আসে যা অনেক বড় আবার অনেক সময় কিছু কিছু সমস্যা আসে যা অনেক ছোট। তবে ছোট বড় প্রত্যেকটা সমস্যাই কিন্তু আমাদের জীবনে সমস্যা তাকে তুচ্ছ করে দেখার কিছু নেই, কারণ সমস্যা মানেই আমাদের জীবনে আমাদের সুখ কেড়ে নিতে পারে বা আমাদের শান্তি নষ্ট করতে পারে। তাই আমাদের উচিত আমাদের জীবনের প্রত্যেকটা ছোট বড় সমস্যা হওয়ার আগে সেই সমস্যাগুলি থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারি সেই উপায় জেনে রাখার। আমরা যদি আমাদের জীবনের ভবিষ্যতে আসতে পারে এমন কোন সমস্যা আশঙ্কা করে সেটা আগে থেকেই সমস্যার সমাধান জেনে নিতে পারি তবে সে সমস্যা এলে আমাদের বেশি কষ্টের সম্মুখীন হতে হবে না বরং আমরা খুবই সহজেই সে সমস্যার সমাধান করে নিতে পারব। আবার অনেক সময় দেখা যায় আমরা যদি সমস্যার সমাধান ও কারণ দুটোই আগে থেকেই জেনে নিতে পারি তবে আমাদের জীবনে সেই সমস্যা আসার আগেই আমরা সে সমস্যার জন্য না আসে সেই কাজগুলো করে সমস্যা থেকে দূরে থাকতে সক্ষম হতে পারি।
তাই অনেক সময় আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার আগে থেকেই সমাধান জেনে রাখা ভালো। আমাদের সন্তানের কোন বয়সে কোন সমস্যা হতে পারে সেটা যদি আমরা আগে থেকেই জেনে নিতে পারি তবে আমরা সেই সমস্যার কারণ জেনে নিয়ে আগে থেকেই সতর্ক থাকতে পারব যেন সে সমস্যাগুলো আমাদের সন্তানের জীবনে না আসতে পারে। আমাদের জীবনে সমস্যা যে শুধুমাত্র অর্থ উপার্জনের দিক থেকে আসে বা জীবনের সফল হওয়ার পথে আসে এমন কিন্তু নয়। দৈনন্দিন জীবনে বেঁচে থাকতেও শারীরিক-মানসিক ও সামাজিকভাবে বিভিন্ন ধরনের সমস্যার আক্রমণ আমরা বিভিন্নভাবে হয়ে থাকি। তাই সেই সমস্যাগুলো থেকেও আমাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। আসলে কোন সমস্যার সমাধান বা কারণ জানা কখনোই ভুল বা অনর্থ কাজ নয়। আমরা যদি অন্য কারোর জীবনের সমস্যা দেখেও শিক্ষা নেই এবং সমস্যার সমাধান ও কারণ জেনে নিই তার থেকেও আমাদের জীবনে অনেক উপকার আমরা পেতে পারি। আসলে আমাদের জীবনটা অনেক বেশি কঠিন তাই আমাদের সবসময় চেষ্টা করতে হবে এই কঠিন জীবনকে কিভাবে সহজে সুন্দর করে রাখা যায়।
আর এই চেষ্টার জন্যই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এবং জীবনের বিভিন্ন পর্যায়ে আসার সমস্যার সমাধান আগে থেকে বের করে রাখতে হবে আর সম্ভব হলে তার কারণটাও জেনে নিতে হবে আর সে কারণগুলো আমাদের জীবনে যেন না আসে সেগুলো চেষ্টা করতে হবে তাহলে আমরা সমস্যা থেকে অনেকটাই দূরে থাকতে পারবো। আমাদের সবসময় মনে রাখতে হবে জ্ঞান কখনো বৃথা যায় না তাই প্রত্যেকটা দিক থেকে আমরা যেসব জ্ঞান বা অভিজ্ঞতা অর্জন করতে পারব সব দিক থেকে আমাদের অর্জন করার চেষ্টা করতে থাকতে হবে। আমাদের জীবনে কখন কোন অভিজ্ঞতা বা কখন কোন জ্ঞান কাজে লেগে যায় সেটা আমরা নিজেও বলতে পারব না। তাই সব সময় আমাদের এটা ভাবলে চলবে না যে আমাদের এই জ্ঞানটা বা এই অভিজ্ঞতাটা কাজে লাগবে না। অনেক সময় আমরা এমন মনে করি যে অন্য কারো জীবনে কোন ঘটনা ঘটেছে বলে বা কোন সমস্যা হয়েছে বলে সেটা আমাদের জীবনে হবে না তাই আমাদের সেই জিনিস সম্পর্কে বা সেই সমস্যা সম্পর্কে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই। আসলে আমরা নিজেও জানিনা যে আমাদের জীবনে ওই একই সমস্যা আসবে কিনা।
আমাদের ঈশ্বর অনেক সময় আমাদের সুরক্ষা কামনা করার জন্য সামনে থেকে দেখিয়ে দেয় অন্যের জীবনের সমস্যা থেকে শিক্ষা নিতে যেন আমরা সেই সমস্যার সম্মুখীন না হই। তাই কখনো যদি অন্য জীবনে কোন ধরনের সমস্যা ঘটতে দেখতে পাই তবে সেখান থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করা উচিত এবং সেই একই ধরনের সমস্যা যেন আমাদের জীবনে না ঘটে সেদিকেও খেয়াল রাখা উচিত। আমাদের সবসময় মনে রাখতে হবে যে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রাখা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জেনে রাখা কখনোই আমাদের ক্ষতির কারণ হবে না। বরং আমরা যদি বিভিন্ন জিনিস সম্পর্কে জেনে রাখি তবে আমাদের বিভিন্নভাবে সেটা উপকার হতে পারে হয় নিজের জীবনে না হয় আমরা অন্য কারোর জীবনের উপকারের কারণ হয়ে দাঁড়াতে পারি। তাই সব সময় সব বিষয় সম্পর্কে জেনে রাখা উচিত কারণ জানার কোন শেষ নেই আর জানার কোন অপকারিতা ও নেই। আমরা যদি বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে রাখি তবে আমরা স্বনির্ভর ভাবে যেমন চলতে পারবো তেমন আমরা আমাদের জীবনটাকে সহজ ও সুন্দর করে গড়ে তুলতে পারবো।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।