উপদেশ দেওয়া সহজ, সাহায্য করা কঠিন।

in আমার বাংলা ব্লগ • 28 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছে যারা আমাদেরকে অযথা অকারণে অর্থাৎ অপ্রয়োজনে উপদেশ দিতে থাকে। মানুষের পরিস্থিতি জীবনধারা সমস্যা আর সুবিধা অসুবিধা না বুঝে অযথা কাউকে উপদেশ দিতে নেই এটা অনেক মানুষই বোঝেনা। আসলে মানুষের কিছু কিছু সময় উপদেশের দরকার হয় না সাহায্যের দরকার হয় কিন্তু বেশিরভাগ মানুষই সাহায্য করাটাকে তুমি কষ্টকর মনে করে কঠিন মনে করে তাই উপদেশ দেওয়াটা যেহেতু সহজ তাই সেটাই দিয়ে থাকে। আসলে সাহায্য করাটা অতটাও সহজ বিষয় নয়। মানুষের বিপদে পাশে থাকা বা বিপদ দেখে মানুষকে সাহায্য করা এটা একটা মহৎ মনের পরিচয় আর তার জন্য নিজের মধ্যে সেই মহান মনটাও প্রস্তুত থাকা প্রয়োজন আর সাহায্য করার সময় ও মানসিকতা আর তার সাথে সাহায্যের চিন্তাভাবনাও তৈরি করা প্রয়োজন। বর্তমানে মানুষ মানুষের সাহায্য করতে চায় না বিপদে দেখলে সাহায্য করাটাকে ঝামেলা বলে মনে করে তাই এড়িয়ে চলে যায়। কিন্তু বিপদে সাহায্য না করলেও উপদেশ দিতে কোন মানুষই ভুল করে না।


মানুষ বুঝে না বুঝে অপ্রয়োজনে অন্যদের উপদেশ দিতেই থাকে এটা বোঝে না যে সেই মানুষটা সেই বিষয়টা জেনে থাকলেও পরিস্থিতির চাপে অনেক সময় অনেক কাজ করে ওঠা যায় না বা অনেক কিছু জানা থাকলেও সেটা হয়ে ওঠেনা। কিন্তু আমরা যদি সেই মানুষটিকে একটু সাহায্য করি তবে সে তার জীবনটাকে অনেকটাই সহজ করে তুলতে পারে এবং সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। আসলে মানুষ অনেক কিছু জেনে থাকলেও অনেক সময় এমন কষ্টের মধ্যে থাকে যে তার শুধু উপদেশ নয় সাহায্যের প্রয়োজন হয় আর সেই সাহায্যটা অনেক মানুষই চাইলেই করতে পারে কিন্তু কোন ভাবেই করার চেষ্টা করে না। বর্তমানে মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে নিজের কাছে অন্য মানুষদের ব্যবহার করার চেষ্টা করলেও অন্য মানুষের কষ্টের দিনে বা অন্য মানুষের সাহায্যের প্রয়োজন হলে তাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেটা কোনোভাবেই করার চেষ্টা করে না। বিপদের দিনে সাহায্য করলে মানুষের বিপদটা অনেকটাই কমে যেতে পারে এবং কষ্ট অনেকটাই নির্মূল হওয়ার সম্ভব হয়।


কিন্তু আমাদের আশেপাশে যেসব মানুষ রয়েছে তারা কোনোভাবেই চায় না যে তাদের থেকে বেশি সুখে বা কম কষ্টে অন্য কোন মানুষ থাকুক যার জন্য তারা শুধুমাত্র উপদেশ দিতে থাকে কিন্তু কোন ভাবেই সাহায্য করে না যে সেই মানুষটি বিপদ থেকে বা তার জীবনের কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবে। অপ্রয়োজনে উপদেশ না দিয়ে মানুষ যদি সাহায্য করে তবে আর উপদেশ দেওয়ার প্রয়োজন হয় না এমনিতেই সবকিছু ঠিকঠাক ভাবে চলতে থাকে আর বিপদ-আপদ ও জীবনের বিভিন্ন ধরনের কষ্ট এমনিতেই চলে যায়। আর তার সাথে আমরা যেভাবে জীবন কাটাতে চাই বা আমরা অন্য কাউকে যে সব উপদেশ দিয়ে সেসব উপদেশ অনুযায়ী তারা সুন্দরভাবে চলতে পারে যদি তাদেরকে আমরা একটু সাহায্য করে থাকি। আসলে এই পৃথিবীতে কোন মানুষেরই উপদেশের প্রয়োজন হয় না শুধুমাত্র সাহায্যের প্রয়োজন হয়। উপদেশ তখনই মানুষের প্রয়োজন হয় যখন মানুষের সাহায্যের মানুষ আছে কিন্তু সঠিক পথ বা সঠিক তথ্য জানা থাকে না তখনই তাদের বিভিন্ন ধরনের নির্দেশনা বা উপদেশ কাজে লাগে।


আমাদের সব সময় মানুষ বুঝে উপদেশ দেওয়া উচিত যে কাদের উপদেশের প্রয়োজন আর কার সাহায্যের প্রয়োজন। যাদের কাছে সাহায্যের মানুষ আছে অথচ সঠিক জ্ঞান নেই তাদেরকে অবশ্যই আমাদের উপদেশ দেওয়ার বা বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার প্রয়োজন হয় যেন তারা সঠিকভাবে চলতে পারে এবং নির্ভুল কাজ করতে পারে। কিন্তু যেসব ব্যক্তি এমনিতেই বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু সাহায্য করার কেউ নেই তাদেরকে অবশ্যই উপদেশ নয় সাহায্য করার প্রয়োজন রয়েছে। কারণ সাহায্যের অভাবে অনেক সময় বিভিন্ন জিনিস জানা থাকলেও সেগুলো করে উঠে পারা যায় না। তাই সবসময় সব জায়গায় অযথা উপদেশ না দিয়ে উপযুক্ত জায়গা বুঝে উপদেশ দিতে হবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তবেই আমাদের সঠিকভাবে মানুষের সাহায্য করা হবে। তবে বর্তমানে দেখা যায় সাহায্য করার বদলে মানুষ উপদেশ দিতেই বেশি পছন্দ করে বিভিন্ন জায়গায় প্রয়োজনে-অপ্রয়োজনে কারণ উপদেশ দেওয়াটা সহজ আর সাহায্য করাটা ভীষণ কঠিন।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।