হঠাৎ অর্থশালী হওয়া মানুষগুলি ভয়ঙ্কর হয়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
যে সকল মানুষেরা জন্মগত অর্থ প্রতিপত্তিশালী হয়ে থাকে এবং জন্ম থেকেই অর্থ সম্পদ দেখে বড় হয় সেসব মানুষ খুব একটা বেশি অহংকারী হয় না। ছোটবেলা থেকে অর্থ সম্পদের মধ্যে বড় হওয়া মানুষগুলি স্বাভাবিকভাবেই সে অর্থ সম্পদ গুলিকে দেখতে থাকে এবং সেগুলোকে ভোগ করতে থাকে। তাই অহংকার খুব বেশি এসব মানুষের মধ্যে প্রবেশ করতে পারে না আর তার সাথে অমানুষী আচরণও খুব একটা তাদের মধ্যে প্রভাব ফেলে না। তবে ব্যতিক্রম ধর্মী এমন কিছু মানুষও দেখা যায় যারা অর্থ প্রতিপত্তির মধ্যে বড় হওয়ার কারণে এবং বাবা মার সঠিক প্রতি পালনের অভাবে অর্থ সম্পদ প্রচুর পরিমাণে খরচ করতে থাকে উচিত অনুচিত বিভিন্ন কাজকর্মের মধ্যে দিয়ে। আসলে বাবা মায়ের প্রতিপালনের ওপরেও নির্ভর করে যে সন্তান কিভাবে সে অর্থ সম্পদ ব্যবহার করবে। তবে বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় যারা ছোটবেলা থেকে আর্থিক ভাবে ভালো পরিবেশের মধ্যে বড় হয় তারা খুব একটা বেশি অহংকারী হয় না এবং দয়ালু প্রকৃতির হয়। কোন ব্যক্তি সাহায্য চাইলে তাদেরকে সাহায্য করতে খুব একটা দ্বিধাবোধ করে না।
ছোটবেলা থেকে অর্থ সম্পদের মধ্যে বড় হওয়া মানুষ কখনোই অর্থ সম্পদের খুব একটা অহংকার করতে দেখা যায় না। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা ছোটবেলা থেকে অনেক গরিব পরিবেশে বড় হয় এবং পরিবারের আর্থিক অনটনের মধ্য দিয়ে বড় হয়ে হঠাৎ করে অনেক বেশি অর্থ সম্পদ দেখে হলে তারা কোনভাবেই সেই অর্থ-সম্পদকে ভালোভাবে টিকিয়ে রাখতে পারে না এবং অনেক বেশি অহংকারে বশীভূত হয়ে পড়ে। যে সব ব্যক্তি হঠাৎ করে অর্ধ প্রতিপত্তি দেখে নেয় বা অর্থশালী হয়ে যায় তারা সব সময় দেখা যায় অনেক বেশি অহংকারী হয়ে পড়ে সে অর্থ ও সম্পদের জন্য। আর এই অহংকারই এই সব মানুষকে অন্য মানুষের থেকে দূরে সরিয়ে ফেলে আর সম্পূর্ণ একা করে ফেলে। কিন্তু এইসব মানুষ প্রতিনিয়ত মনে করে যে তাদের অর্থের জন্য অন্যরা তাকে হিংসা করছে এবং অন্যদের দোষ বলে মনে করে। কিন্তু নিজের এই অর্থ সম্পদের কারণে যে খারাপ ব্যবহার এবং আচরণ তৈরি হয়েছে সেটা কোনোভাবেই স্বীকার করতে চায় না বা নিজের অহংকার কতটা বেড়েছে সেটা কোনভাবেই বুঝতে চেষ্টা করে না।
যার ফলে এইসব হঠাৎ অর্থ পাওয়া অহংকারী ব্যক্তিরা নিজের দোষ কখনোই দেখে ন অন্যের দোষ দেখে এবং নিজেকে সঠিক মনে করার কারণে সকলের থেকে এমনকি পরিবারের মানুষও আত্মীয়-স্বজনের থেকেও অনেক বেশি দূরে সরে যায়। যেটা ছোটবেলা থেকে অর্থ প্রতিপত্তি সম্পত্তির মধ্যে বড় হওয়া মানুষদের মধ্যে কখনোই দেখা যায় না কারণ তারা ছোটবেলা থেকেই আর্থিকভাবে সক্ষম হয়ে চলার কারণে খুব একটা বেশি অহংকারী হয় না এবং সকলের সাথে অনেক বেশি মিলেমিশে চলার চেষ্টা করে। আর এইসব মানুষরা কখনোই অন্যদের খুব একটা বেশি নিচু দেখায় না যেটা হঠাৎ বড়লোক হওয়া মানুষ বা হঠাৎ অর্থ সম্পদের মালিক হওয়া মানুষ অন্যদের অনেক বেশি নিচু দেখায় এবং হীন বলে মনে করে। আসলে প্রত্যেকটা মানুষই অনেক বেশি সম্মানের অধিকারী তাই কোন ব্যক্তি যদি সম্মান না পায় অন্য ব্যক্তির কাছ থেকে তবে সেই ব্যক্তি কোন ভাবেই অন্য ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখতে পারে না। তাই হঠাৎ বড়লোক হয়ে যাওয়া মানুষগুলি যখন অন্য ব্যক্তিকে অনেক বেশি হীন বলে মনে করতে থাকে এবং নিজের অহংকার করতে থাকে তখন অন্যরা তাকে কোনোভাবেই পছন্দ করতে পারে না।
এছাড়াও যারা হঠাৎ বড়লোক হয়ে যায় তারা কোনোভাবেই ধরাকে সরা জ্ঞান করে না নিজেকে অনেক বেশি মহান বলে মনে করে যার ফলে অর্থ বলে অন্যের যখন তখন ক্ষতিও করে দেয়। কষ্ট করে যেসব মানুষ অর্থ উপার্জন করে তারা অর্থের কদর বোঝে কিন্তু হঠাৎ অর্ধ প্রতিপত্তিশালী হওয়া মানুষ কখনোই অর্থের কদর বোঝে না যে কারণে সে অর্থ বিভিন্ন ধরনের খারাপ কাজে ব্যবহার করে এমনকি মানুষের ক্ষতি করার কাজেও ব্যবহার করে। তাই এইসব মানুষ অন্যদের জন্য অনেক বেশি ভয়ংকর ওর ক্ষতিকর হয়ে থাকে। অর্থ প্রতিপত্তি আমাদের সকলেরই প্রয়োজন কিন্তু এই অর্থ প্রতিপত্তির সঠিক ব্যবহার করা আমাদের সকলের শেখা উচিত। অর্থ প্রতিপত্তির যদি আমরা খারাপ প্রয়োগ করি এবং কারোর ক্ষতির জন্য ব্যবহার করি তবে সেই অর্থ প্রতিপত্তি আমাদের কাছে কোনভাবেই টিকবে না এবং আমাদের জীবনেও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। হঠাৎ করে যেসব মানুষ অনেক বেশি অর্থ প্রতিপত্তি সম্পন্ন হয়ে যায় সেসব মানুষের থেকে আমাদের অবশ্যই দূরে থাকা প্রয়োজন কারণ এই মানুষগুলি সঠিক জ্ঞান বুদ্ধি কোনভাবেই ধরে রাখতে পারে না এবং আবেগীয় অহংকারের বসে মানুষের ক্ষতি করে ফেলে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।