সন্তান প্রতিপালন বর্তমান যুগের কঠিন কাজ।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
বর্তমানে বাবা-মারা বেশিরভাগ সময় বুঝতে পারে না যে তাদের সন্তানদের কিভাবে প্রতিপালন বা ভালোভাবে মানুষের মত মানুষ করে গড়ে তোলা যায়। কিছু কিছু মা বাবা এমন আছে যারা খুবই অভাবে বড় করতে চায় যার ফলে বাচ্চারা খারাপ হয়ে যায়। প্রয়োজনীয় জিনিস না পাওয়ার কারণে বেশিরভাগ সময় বাচ্চারা খারাপ কাজ করতে দেখা যায় প্রয়োজন মেটাতে খারাপ পথে অগ্রসর হয়ে যায়। অভাবে যেমন বাচ্চাদের ক্ষতি হয় বাচ্চারা খারাপ পথে চলে যায় তেমনি দেখা যায় অতিরিক্ত আবদার পূরণ করলে বা প্রয়োজনের অতিরিক্ত সব পূরণ করলে সেক্ষেত্রেও বাচ্চারা ভীষণভাবে খারাপ হতে শুরু করে আসলে বর্তমান যুগে বাচ্চাদের কিভাবে প্রতিপালন করা যায় সেটা বুঝে ওঠা সম্ভব নয়। আগেকার সময় বাচ্চারা পুরোই প্রকৃতির সংস্পর্শে থাকতো এবং প্রাকৃতিকভাবেই বেড়ে উঠতো। পরিবারের সাথে পর্যাপ্ত সময় কাটাতো এবং বন্ধু-বান্ধব দের সাথে বিকালবেলা খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক ও মানসিক বিকাশ হতো খুবই ভালো। আগেকার সময়ে বাচ্চাদের মানুষ করার জন্য অতটা ভাবনা চিন্তা করার প্রয়োজন হতো না।
কিন্তু বর্তমান যুগ যেহেতু পুরোপুরি পাল্টে গেছে আগেকার মতো না আসে মাঠ ঘাট না আছে বাইরের পরিবেশে বাচ্চাদের ছেড়ে রাখার মত সুযোগ সুবিধা। তাই বর্তমানে বাচ্চারা ঘরের মধ্যে থেকেই বিভিন্ন ধরনের কাজকর্ম করে আর পুরোপুরি বাবা মায়ের কাছ থেকে এবার শুধুমাত্র পরিবারের কাছ থেকে বেশিরভাগ শিক্ষা গ্রহণ করতে থাকে। আর এজন্যই ঘরের পরিবেশ সুন্দর রাখা ভীষণভাবে প্রয়োজন। কারণ বর্তমান যুগে শিশুরা বাড়ির পরিবেশ থেকেই বেশিরভাগ শিক্ষা গ্রহণ করে থাকে। বাড়ি পরিবেশ যদি খুবই খারাপ হয় অর্থাৎ প্রতিনিয়ত বাড়িতে ঝগড়াঝাঁটি অশান্তি এবং একে অপরকে অসম্মান করে কথা বলে এমন পরিবেশ দেখলে সন্তানেরাও তেমনি খারাপ ভাবে বেড়ে উঠবে। আবার বাড়িতে যদি সন্তানেরা দেখে যে মা-বাবা এবং পরিবারের প্রত্যেকটা সদস্য একে অপরকে সম্মান করে এবং ঝগড়াঝাটি করে না মিলেমিশে থাকে তাহলে সেই পরিবেশে বাচ্চারাও খুব ভালোভাবে ভালো মনের মানুষ হয়ে সুন্দরভাবে বেড়ে ওঠে। আসলে বর্তমানে বাড়ির পরিবেশকে বাচ্চার জন্য সুন্দর করে তোলার চেষ্টা করতে হবে যেন বাচ্চারা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এবং সুন্দর একটা পরিবেশ পায়।
বাচ্চাকে প্রতিনিয়ত ন্যায়-অন্যায় ভালো-মন্দ প্রয়োজন অপ্রয়োজন সবকিছুই বোঝাতে থাকতে হবে। আমরা যদি প্রতিনিয়ত বাচ্চাদের জেদ ও অপ্রয়োজনীয় আবদার পূরণ করতে থাকি তবে বাচ্চারা হয়ে যাবে স্বেচ্ছাচারী আর বুঝে যাবে যে তারা জেদ করলে বা কান্নাকাটি করলেই তাদের সব আশা পূরণ হবে সব আবদার পূরণ হবে। বাচ্চার সব কথা সবসময় শোনা যাবে না আমাদেরকে বুঝতে হবে কোনটা নেয় কোনটা অন্যায় এবং সেই বুঝেই বাচ্চাদের আবদার পূরণ করতে হবে ও কথা শুনতে হবে। অনেক সময় এমন অনেক বাবা মাকে আমরা দেখতে পাই যারা বাচ্চাদের অন্যায় আচরণ বা কাজকর্মকে প্রশ্রয় দেয় এবং মনে করে যে ছোট মানুষ এখন করলেও পরবর্তীতে শিখে যাবে। কিন্তু এবার ধারণা একদমই ভুল কারণ বাচ্চাদের যত শিক্ষা সেটা ছোটবেলা থেকেই দিতে হয় এবং ছোট থেকেই ন্যায় অন্যায় সঠিক আচরণ ও সঠিক কাজকর্ম শেখাতে থাকতে হয়। আমরা যদি ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সঠিক কাজকর্ম ও কোনটা সঠিক কাজ ও কোনটা ভুল কাজ সেটা না শেখায় তবে বাচ্চারা কোনোভাবেই সঠিকটা বুঝবে না এবং বড় হয়ে সে ভুল কাজটিকে সঠিক বলে মনে করবে।
তাই প্রতিনিয়ত বাচ্চাদের আচার-আচরণ কাজকর্ম এবং তারা কিভাবে বেড়ে উঠছে সেদিকে যথেষ্ট খেয়াল রাখা দরকার। বাচ্চাদের কাজকর্ম আচার-আচরণ এবং তাদের ব্যবহারই বলে দেবে যে তারা কিভাবে বেড়ে উঠছে। অতিরিক্ত জেদি বাচ্চা কখনোই বড় হয়ে যে ছাড়তে পারে না, ছোটবেলা থেকেই তাকে শেখাতে হয় যে জেদ করা খারাপ জিনিস এবং অতিরিক্ত রাগ দেখানো বা প্রয়োজনের অতিরিক্ত কারো সাথে খারাপ ব্যবহার করা অকারণে মেজাজ হারানো এগুলো খারাপ আচরণ এগুলো সবকিছু তাদের বোঝাতে থাকতে হয় ছোটবেলা থেকেই। অনেক বাচ্চাদের দেখা যায় অনেক বেশি খিটখিটে স্বভাবের হয়ে যায় এবং অপ্রয়োজনীয় ছোটখাটো বড় ব্যাপারে অনেক বেশি জেদ করতে থাকে। এগুলো অবশ্যই তাদেরকে বোঝাতে হবে কারণ ছোটবেলা থেকে আমরা যদি বাচ্চাদের সব ব্যাপারে খেয়াল না রাখি তবে বাচ্চারা অবশ্যই খারাপ পথে অগ্রসর হতে পারে। বর্তমান যুগে যেহেতু বাচ্চাদের প্রতিপালন করা অনেক বেশি কঠিন কাজ তাই আমাদের নিজেদেরকেও বাচ্চা কিভাবে মানুষ করতে হয় এবং সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হয় সেটা শিখতে হবে পাশাপাশি তাদেরকেও শেখাতে হবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟