বিপদের দিনে কেউ পাশে থাকে না।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের প্রত্যেকের জীবনে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ উৎসব সবকিছু মিলেমিশেই দিন যেতে থাকে। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করলেই দেখতে পাবো সুখের দিনে আমরা অনেক মানুষের দেখা পেলেও দুঃখের দিনে আমাদের বিপদের দিনে তেমন কেউ আমাদের পাশে থাকে না। আমরা যদি বিপদে পড়ি তবে আমাদের বিপদের সময় আশ্বস্ত করার লোক অনেক থাকে যে তারা আমাদের পাশে আছে, কিন্তু এটা শুধু বলার কথা আসলে কেউই কখনোই কারোর পাশে থাকে না তাই আমাদেরও কেউ কখনো পাশে থাকবে না। মুখে শুধু বলার প্রয়োজন তাই সবাই বলতেই থাকবে যে দুঃখের দিনে বা বিপদের সময়ে তারা আমাদের পাশে থাকবে। কিন্তু বিপদ যখন আসবে বা আমরা বিপদের মধ্যে থাকব তখন দেখতে পাবো যে বিপদে আমরা একাই আছি আমাদের আশেপাশে কেউ নেই আমাদের পেপার থেকে উদ্ধার করার জন্য। আসলে কথা দিলেই সবাই কথা রাখতে পারে না এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। আমরা যখন বিপদে পড়বো বা আমরা যখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাব তখন একমাত্র আমাদের নিজেদেরকে শক্ত হয়ে থাকতে হবে এবং অনেক বেশি মনোবল যুগিয়ে রাখতে হবে।
যেহেতু বিপদের দিনে আমরা কাউকে পাশে পাবো না আমাদের বিপদ আমাদেরকেই কাটাতে হবে তাই আমাদের মনোবলই একমাত্র অস্ত্র যা আমাদেরকে এই বিপদের দিনগুলি কে পার করতে সাহায্য করবে। আমরা যদি একবার বুঝে চাই যে বিপদের দিনে আমাদের কেউ পাশে থাকবে না কেউ আমাদেরকে উদ্ধার করতে আসবে না আমাদের বিপদ আমাদের নিজেদেরকে কাটাতে হবে তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাব আর আমাদের মনোবল অনেক বেশি বৃদ্ধি পাবে যার ফলে আমরা আমাদের বিপদ ও বিপদের দিনগুলো নিজেরাই পার করে নিতে পারব। আসলে বর্তমানে বিপদের দিনে সমাজের মানুষ তো দূরের কথা নিজের পরিবারের মানুষও পাশে থাকে না। পরিবারের মানুষও যখন দেখে পরিবারের কারোর বিপদ হয়েছে এবার খারাপ সময় চলছে তখন তার পাশ থেকেও সরে যায় তাকে উদ্ধার করার চেষ্টা করে না। খুব কম এমন পরিবার আছে যে পরিবারের মানুষেরা একসাথে মিলেমিশে সুখ-দুঃখের দিনগুলো কাটায় এবং একে অপরের খারাপ ও বিপদের দিনগুলো পাশে থাকে আর একসাথে বিপদের হাত থেকে রক্ষা হতে বা কষ্টের দিনগুলো পার করতে সাহায্য করে।
বর্তমান সমাজে চারপাশে তো আমরা দেখতেই পাই রাস্তাঘাটে কোনো মানুষ বিপদে পড়লে সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু তাই সবার ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে। চোখের সামনে একটা ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হবে এবং সে ঘটনাটি ক্যামেরা বন্দি করবে তবুও সেই মানুষটিকে সে বিপদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করবে না বা সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। বর্তমানে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের ঘটনা পরিবেশন করাই হয়েছে মানুষের মূল কাজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও করা বাদ দিয়ে আগে মানুষের সাহায্য করার হাত বাড়িয়ে দেওয়া বা বিপদে পাশে গিয়ে দাঁড়ানোর মানসিকতা বর্তমানে মানুষের নষ্ট হতে চলেছে। ওই আমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পাই যেখানে মানুষ বিপদে পড়ছে অঘটনা ঘটছে বা অনেক ধরনের ক্রাইং গড়ছে সেগুলোর ভিডিও করলেও সে ঘটনায় বাধা দেওয়া বা সে মানুষগুলোর বিপদ যেন না হয় সেই ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়ার মানুষ আজ নেই বললেই চলে। বর্তমানে মানুষ মানুষের পাশেই দাঁড়াতে চায় না।
মানুষ নিজে বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বা বিপদ বাড়ানোর জন্য অনেক সময় অন্যের বিপদে পাশে থাকে না কিন্তু যখন কোন অঘটন ঘটতে দেখে বা যেসব ঘটনার ক্ষেত্রে বিপদে পড়ার কোন সম্ভাবনা নেই বরং চাইলেই অন্য মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করা যায় সেইসব সময়ও মানুষ এগিয়ে না গিয়ে শুধুমাত্র তামাসাই দেখতে থাকে। বর্তমানে আমাদের সমাজে দর্শক অনেক বেশি বেড়েছে বিভিন্ন ধরনের অঘটন ঘটনা বা দুর্ঘটনা দেখার জন্য কিন্তু সাহায্য করার মানসিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে থেকেই কেমন বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আমরা যদি মনে করি আমাদের বিপদের দিনে কেউ সাহায্য করবে তবে এই চিন্তা আমাদের অবশ্যই বাদ দিয়ে চলা উচিত এবং স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করা উচিত। বিপদের দিনে যেন আমরা নিজের বিপদ নিজেই এড়াতে পারি সেদিকেই চেষ্টা করা উচিত আর কারোর উপর নির্ভরশীল না থাকাই ভালো, এমনকি আমি তোদের দিনে আমাদের পাশে এসে দাঁড়াবে বা আমাদের কষ্ট বুঝবে এমন চিন্তা ভাবনা আমাদের করা উচিত নয়।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।