সময়ের সদ্ব্যবহার করা জানতে হবে।

in আমার বাংলা ব্লগ • 2 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমাদের প্রত্যেক ব্যক্তির জীবনে যে সময়টা অতিবাহিত হয় সে সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই গুরুত্বপূর্ণ সময় আমরা বিভিন্নভাবে কাজে লাগাই বা লাগানোর চেষ্টা করি। আমরা প্রতিনিয়ত দেখতে পারি কিছু মানুষ এমন আছে যারা জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়কে সঠিক ভাবে কাজে লাগায় আবার কিছু কিছু মানুষ আছে যারা জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলিকে কাজে না লাগিয়ে অযথাই অবহেলায় ব্যয় করে ফেলে। কিছু কিছু মানুষ খুবই বুদ্ধিমান হয় তারা জীবনে যেমন প্রতিনিয়ত উন্নতিমূলক কাজ করতে থাকে তেমনি সে উন্নতি মলক কাজ করার পরে যে অবসর সময় থাকে সেই অবসর সময়টাকেও কোনো না কোনোভাবে সৎ ব্যবহার করে থাকে। মানে আমাদের জীবনে এমন অনেক সময় আমরা খুঁজে পাবো যে সময় আমাদের প্রয়োজনীয় কাজ করা হয়ে যায় এবং তারপরে অবশিষ্ট কিছু সময় এমনও থাকে যে সময় আমরা কোন কাজ করি না অযথাই বসে থাকি বা গুরুত্বহীন কোন কাজে লাগাই। অনেক মানুষ এমন আছে যারা জীবনে প্রচুর উন্নতিমূলক কাজ করে এবং সব গুরুত্বপূর্ণ কাজ করার পরে অবশিষ্ট যেটুকু সময় থাকে সেটুকু সময়ও কিভাবে ভালো কাজে লাগানো যায় সেই কথাই চিন্তা করতে থাকে।


আমাদের জীবনে প্রতিনিয়ত উচিত এ মূল্যবান জীবনের সময়কে পুরোপুরি নষ্ট না করে অপচয় না করে এমনকি গুরুত্বহীন কোন ফালতু কাজে সময় দেয় না করে জীবনের এ মূল্যবান সময়টা সম্পূর্ণ নিজের উন্নতি মূলক কাজে ব্যয় করা। অনেক মানুষ এমন আছে যারা নিজের কাজ বাদে অন্যের কাজে সময় অপচয় করতে থাকে এমনকি কে কি করছে কে কি ভাবছে অর্থাৎ পরনিন্দা ও পরচর্চা তে সময় কাটিয়ে দেয়। এইসব মানুষ নিজের জীবনে কোন উন্নতি করতে পারে না শুধুমাত্র অন্যের জীবনের উন্নতি এবং সফলতা দেখে হিংসা করতে থাকে আর তাই নিয়ে খুব মন্তব্য করতেই জীবনের পুরো সময় অতিবাহিত করে ফেলে। কিন্তু আমাদের উচিত অন্যের কাজে বা অন্যের উন্নতি দেখে বিভিন্ন ধরনের মন্তব্য করার মতো খারাপ কাজ করে সময় নষ্ট না করে সেই মূল্যবান সময়টা নিজের জীবনে উন্নতির কাজে লাগানো। এমনকি আমাদের জীবনে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করার পরেও যে অতিরিক্ত সময়টা থাকে বা অতিরিক্ত সময়ে বের করে সেই সময়টাতেও আরো কিছু উন্নয়নমূলক ও ক্রিয়েটিভিটি করা উচিত যাতে আমাদের দক্ষতা বিভিন্নভাবে বাঁচতে থাকে।


আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের থেকে অনেক কিছু শেখার আছে যেমন কিছু মানুষ এমন আছে যারা জীবনে উন্নতি মূলক বিভিন্ন ধরনের কাজ করে এবং সে কাজগুলি করার পরে অতিরিক্ত সময় বাঁচিয়ে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করার চেষ্টা করে এমনকি নতুন নতুন বিভিন্ন ধরনের কাজ শেখার চেষ্টা করে। বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করে যেন তারা নিজের উন্নতির পাশাপাশি নিজেকে আরো ভালোভাবে তৈরি করতে পারে এবং প্রতিষ্ঠিত করতে পারে। জীবনে উন্নতি যেমন দরকার তেমন নিজেকে জ্ঞানী করে তোলাও ভীষণভাবে প্রয়োজন তাই জীবনে মূল্যবান সময়কে কাজে লাগিয়ে যদি উপরন্তু আরো সময় পাওয়া যায় সেই সময়টাকেও বিভিন্নভাবে সদ্ব্যবহার করে আমরা আরও বেশি দক্ষ হয়ে উঠতে পারি বিভিন্ন জ্ঞান মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি বিভিন্ন ধরনের না জানা কাজ শিখতে পারি ও বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে দক্ষ হয়ে উঠতে পারি। আমাদের আশেপাশে থাকা বিভিন্ন জ্ঞানই মানুষদের কাছ থেকে আমরা এমনই জ্ঞান অর্জন করে নিজের জীবনের সময়টাকে কিভাবে আরো ভালোভাবে কাজে লাগানো যায় সেইটা শিখতে পারি।


আমাদের জীবনের মূল্যবান সময়কে অযথাই নষ্ট না করে আমরা যদি বিভিন্নভাবে এসে সময়টার সদ্ব্যবহার করি তবে আমাদের জীবনটাকে পূর্ণভাবে উপভোগ করতে এবং কাজে লাগাতে আমরা সক্ষম হব। এছাড়াও আমরা যদি জীবনে প্রত্যেকটা সময় উন্নতির কাজে লাগাই আর তার পাশাপাশি কিছু শিক্ষা অর্জন করতেও ব্যয় করতে থাকি তবে আমাদের একটা আদর্শ মানুষ হওয়ার দিকে এগিয়ে যেতে কেউ বাধা দিতে পারবে না। আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারব এবং আমাদের জীবনের সব অভাব মিটিয়ে সুন্দর একটা জীবন লাভ করতে পারব। আর তাই আমাদের প্রতিনিয়ত জীবনের সুন্দর সময় গুলিকে নষ্ট না করে সেটা কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় সে বিষয়ে চিন্তাভাবনা করতে হবে এবং ভালো কাজেই ব্যয় করার চেষ্টা করতে হবে। নিজেকে সময় দিতে হবে ও নিজের জীবনের উন্নতির কাজে ব্যয় করতে হবে তার পাশাপাশি জীবনে বিভিন্ন দক্ষতা অভিজ্ঞতা অর্জনের দিকে গুরুত্ব দিতে হবে। এভাবেই আমরা আমাদের জীবনের পুরো সময়টা সুন্দরভাবে ব্যয় করতে পারব এবং নষ্ট না করে কাজে লাগাতে পারবো।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।