সর্তকতার শেষ নেই।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা জীবনে যতই সতর্কভাবে চলার চেষ্টা করি না কেন তাও দেখতে পাই প্রতি পদক্ষেপে কিছু না কিছু অসুবিধা আসতে থাকে। আমরা যে জিনিস থেকে বেশি সতর্ক হওয়ার চেষ্টা করি অনেক সময় এমন হয় সেই জিনিসেরই অন্যরকম ভাবে অভিজ্ঞতা আমাদের বিভিন্নভাবে অর্জন হতে থাকে। আমাদের বিভিন্ন জানা জিনিসের ওপরেও আমরা বিভিন্নভাবে অজানা অনেক তথ্য জানতে পারি যত সময় যেতে থাকে তত। আসলে বর্তমান সময়ে এমন এসে দাঁড়িয়েছে যেখানে আমরা কারোর ওপর কোনো ভরসা করতে পারি না এমনকি প্রকৃতির ওপরেও আস্থা রাখতে পারছি না। যখন তখন আমাদের চারপাশের যেকোন মানুষ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আর তার সাথে প্রকৃতির সাথে আমরা মানুষেরাই এতটা খারাপ ব্যবহার করছি যে প্রকৃতি ও আমাদের সাথে প্রতিনিয়ত প্রতিশোধ নিয়ে চলেছে। তাই আমরা যতই সতর্ক থাকি না কেন কোন না কোন দেখা যায় সতর্ক থাকা সত্ত্বেও আমাদের বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতেই হয়।
অনেক সময় দেখা যায় আমরা যে জিনিস নিয়ে বেশি ভয় পাই সেই জিনিস নিয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করি কিন্তু আমাদের সামনে আরো অনেক অভিজ্ঞতা আসতে থাকে যার ফলে মনে হয় যে আমাদের সেই বিষয় নিয়ে আরো সতর্ক থাকা আর প্রয়োজন রয়েছে। আসলে আমাদের জীবন বর্তমান সময়ে এতটাই অনিশ্চিত হয়ে গেছে যে আমরা যতটাই সতর্ক থাকার চেষ্টা করি না কেন ততো মনে হয় আরো বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে আমাদের প্রতি পদক্ষেপে। বর্তমান সময় এত ভয়াবহ এবং মানুষ এত নিষ্ঠুর হয়ে উঠছে যে মানুষ মানুষের ভালো কামনা তো দূরে থাক বরং ক্ষতি করার চেষ্টায় মেতে রয়েছে। তাই আমাদেরও প্রতি পদক্ষেপে ভীষণভাবে সচেতন থাকার প্রয়োজন রয়েছে আর তার সাথে ভীষণভাবে সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। আমাদের কথা কেউ ভাববে না বা কেউ আমাদের ভালো কামনা করবে না তাই আমাদের ভালো কামনা আমাদের নিজেদেরই করতে হবে আর নিজেদের ভালোর জন্য নিজেদেরই সচেতন থাকতে হবে।
আমরা যতই চেষ্টা করি সবদিক থেকে সতর্ক থাকার এবং সবদিক থেকে সচেতন থাকার তবুও দেখা যায় কোন না কোন দিক থেকে আমরা অসতর্ক হয়ে পড়ি এবং ভুল আমাদের দ্বারা হয়েই যায়। সব সময় প্রতি পদক্ষেপে চোখ কান খোলা রেখে ভীষণভাবে সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে। আগেকার সময় ছিল পুরোপুরি প্রাকৃতিক এবং অনেকটাই ঝুঁকিহীন। কিন্তু বর্তমান আমাদের জীবন জীবিকা এবং জীবন যাপন এতটাই আধুনিক হয়ে গেছে যে আমরা প্রতিনিয়ত বিলাসবহুল জীবনযাপন করার চেষ্টায় নিজেদের জীবনী অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে ফেলছি। তাই আমাদের জীবনের অনেক বেশি সতর্কতার প্রয়োজন রয়েছে যে সতর্কতা আগেকার মানুষের প্রয়োজন হতো না। সব সময় সতর্ক এবং সবদিক চোখ কান খুলে এবং সুষ্ঠু চিন্তার মধ্য দিয়ে কাজ করতে হবে। আমরা যদি শান্ত মাথায় সতর্ক হয়ে সুষ্ঠুভাবে যেকোনো কাজ করতে পারি তবে দেখা যাবে আমাদের জীবনের ঝুঁকি অনেকটাই কমে যাবে আর আমরা ভালো থাকতে পারবো।
আমরা যতই আধুনিক হচ্ছি ততই আমাদের জীবনে বিভিন্নভাবে ঝুঁকি বেড়ে যাচ্ছে এমনকি আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার আগমন ঘটছে। আগেকার সময় মানুষেরাই সবথেকে ভালো ছিল যারা পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল ছিল এবং প্রকৃতি তাদের প্রতিনিয়ত রক্ষা করে চলতো। আর এই কারণেই তাদের জীবনে অত সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজন হতো না। কিন্তু বর্তমানে আমরা প্রকৃতি থেকে এতটাই নিজেদের দূরে ঠেলে আধুনিক জীবন যাপন শুরু করেছি যে প্রকৃতিও আমাদের রক্ষা করতে পারছে না আর আমরা নিজেরাই নিজেদের ভীষণভাবে অসুরক্ষিত করে তুলছি। আমাদের এই অ সুরক্ষিত জীবনযাপনের জন্যই আমাদের প্রতিনিয়ত ভাবনা চিন্তা করে চলতে হবে এবং সব সময় সচেতন ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। জীবনের প্রত্যেকটা পর্যায়ে অর্থাৎ সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতি পদক্ষেপ আমাদের ভীষণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এমনকি ঘুমাতে যাওয়ার পরবর্তী সময় ও যেন কোন অঘটন না ঘটে আমাদের জীবনে সে ব্যাপারেও সব সময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।