প্রত্যেকের সাফল্যের পেছনে একটা বড় কারণ লুকিয়ে থাকে।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা সব সময় বিভিন্ন ধরনের সফল মানুষ দেখতে পাই আমাদের চারপাশে। কিন্তু সে সফল মানুষের পেছনের কাহিনী অর্থাৎ কষ্টের কাহিনী কখনোই জানতে চাই না যে তারা কতটা কষ্ট করে এ সফলতা পেয়েছে। প্রত্যেক মানুষের সফল হওয়ার আগে একটা অসফলতার কাহিনী অবশ্যই লুকিয়ে থাকে সফল কাহিনীর পেছনে। খুব কষ্টে দারিদ্র্যের অথবা ভীষণ নির্যাতনের পরেই একটা মানুষ একা চলতে শুরু করে বা নিজেকে খুবই অসহায় মানতে শুরু করে। আর এই কারণেই দেয়ালে পিঠ ঠেকে গিয়ে এসে সামনের দিকে অর্থাৎ সফলতার দিকে সব বাধা পেরিয়ে হাঁটতে শুরু করে। নিজের জীবনের সব সৌখিনতা শখ ইচ্ছে আকাঙ্ক্ষা চাহিদা সবকিছু ত্যাগ করে একটা মানুষ শুধুমাত্র সফল হওয়ার পেছনে দৌড়াতে থাকে। তবে প্রত্যেকটা মানুষের সফলতার কাহিনী ও আলাদা আলাদা থাকে। যেমন কিছু মানুষ সফল হয় একা একদম নিজের একান্ত চেষ্টায় আবার কিছু মানুষ সফল হয় তার প্রিয় মানুষের সাহায্য এবং সাপোর্টের মাধ্যমে। প্রত্যেক সফল মানুষের কাহিনী আমরা আলাদা আলাদা জানতে পারবো কখনো তাদের মধ্যে মিল খুঁজে পাবো না।
যে ব্যক্তিরা সফল হয় সে ব্যক্তি সে সফলতার জন্য অনেক কিছু ত্যাগ করে এমনকি অনেক কিছু হারিয়ে ফেলে কিন্তু যারা অসফল তারা শুধুমাত্র সবকিছু আঁকড়ে ধরে থাকতে চায় যার ফলে কোন কিছু ত্যাগ করতে পারে না এবং জীবনে সফলতাও পায় না। কিছু কিছু মানুষের মধ্যে দেখা যায় তারা নিজের অর্থাৎ আপন প্রিয় মানুষের কাছে এতটাই আঘাতপ্রাপ্ত হতে থাকে যে তারা একদম ভেঙেচুরে টুকরো টুকরো হয়ে যায় তার ফলে তাদের পুরো একা হয়ে একা জীবনে লড়াই করতে হয়। আর এই জীবনে বেঁচে থাকার এবং ভালো থাকার লড়াই করতে করতে তারা একাই সফলতা অর্জন করতে পারে। যেসব মানুষ একাই জীবনে যুদ্ধ করতে থাকে তাদের জীবনে কখনো কারোর জন্য আসা জাগে না যে সেই মানুষটি বিপদের সময় পাশে থাকবে যার কারণে এই মানুষগুলি একাই অনেক বেশি সুখী থাকতে পারে। নিজের একার চিন্তাভাবনা অনুযায়ী কাজ করতে পারে যার ফলে কারোর প্রতি কোন নির্ভরশীলতা থাকেনা। একা খুবই শক্ত হাতে সব দিকটা সামলে রাখতে পারে এবং নিজের জীবনটাও সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলতে পারে। এইসব মানুষ খুবই শক্ত প্রকৃতির হয়ে থাকে।
অন্যদিকে যে মানুষ উন্নতির পথে হাটতে গিয়ে তাঁর জীবনের সবথেকে প্রিয় মানুষটির সাহায্য পায় বা প্রিয় মানুষটিকে পাশে পায় সেই ব্যক্তি হয় ভীষণই ভাগ্যবান। তবে মানসিকভাবে সেই ব্যক্তির উপর খুবই নির্ভরশীল হয়ে যায় যার কারণে কখনো যদি সেই প্রিয় মানুষটি আঘাত করে তবে সেই আঘাত মনে অনেক বেশি ক্ষত সৃষ্টি করে। কারণ এইসব ব্যক্তির সেই অবশিষ্ট একমাত্র প্রিয় মানুষটি ছাড়া আর কোন মানুষ যেহেতু থাকে না তাই তার প্রতি একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ে। জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত খেয়ে অবশেষে একটি মানুষকেই নির্ভরশীল বলে মনে করে আঁকড়ে বাঁচার চেষ্টা করে এবং তাকে নিয়ে জীবনে উন্নতির পথে হাঁটার চেষ্টা করে বলে এইসব মানুষ খুবই নির্ভরশীল হয়ে পড়ে তার প্রিয় মানুষটির উপর। তবে একে অপরের সাথে বিশেষ এক শক্ত সম্পর্ক তৈরি হয়ে ওঠে দুজনের মধ্যে এবং দুজনে একসাথে জীবনে উন্নতির পথে হাঁটতে শুরু করে এবং সুন্দর সফলতা অর্জন করতে পারে। আর একটা মানুষের সফলতার কাহিনী এক এক রকম। কোন মানুষ তার প্রিয় মানুষটির সঙ্গ পায় সফলতার সিঁড়িতে হাঁটার সময় আবার কোন মানুষ পুরোপুরি একা হয়ে যায় জীবনের সফল হতে গিয়ে।
আমাদের এই চারপাশের প্রত্যেক মানুষের সফলতার কাহিনী আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু একটা জিনিস যেটা একদমই আলাদা নয় সেটা হল প্রত্যেক মানুষই সফল হতে গিয়ে জীবনে অনেক কিছু ত্যাগ করতে থাকে যার বিনিময়ে সে জীবনের সফলতা পায়। আর তার সাথে থাকে কঠোর পরিশ্রম নির্ঘুম রাত মানসিক দুশ্চিন্তা আরও নানান বিষয়। আমাদের এইসব সফল মানুষদের কাছ থেকে প্রতিনিয়ত অনুপ্রাণিত হয়ে নিজের জীবনে সফল হওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু কখনোই কারো সফলতায় নিন্দা করা উচিত নয় বা সফল কোন ব্যক্তিকে আঘাত করে কোন কথা বলা উচিত নয়। কারণ প্রত্যেকটা সফল মানুষের অতীতে অনেক বেশি কষ্টের কাহিনী লুকিয়ে থাকে যা আমাদের অজানা হলেও তাদের জীবনে অনেক বেশি কষ্টকর হয়ে থাকে। তাই কাউকে কখনো মনে আঘাত দিয়ে কোন কথা বলা উচিত নয়। বরং সফল ব্যক্তিদের সবসময় সম্মান করা উচিত আর তার পরিশ্রমকে মূল্যায়ন করা উচিত।।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
