অবুঝ মানুষের সাথে থাকা গেলেও জেদি মানুষের সাথে থাকা কঠিন।

in আমার বাংলা ব্লগ • 8 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা এই পৃথিবীতে অনেক ধরনের মানুষের সাথে মেলামেশা করে থাকি। আমাদের চারপাশে অনেক মানুষই আমরা দেখতে পাই এবং আমাদের পরিবারেও অনেক ধরনের মানুষ আছে এবং এক একটা মানুষ একেক ধরনের হয়ে থাকে। কোন মানুষ খুবই বোকাসকা হয়ে থাকে কোন মানুষ খুবই সহজ সরল হয়ে থাকে আবার কোন মানুষ খুবই চালাক চতুর হয়ে থাকে। এই পৃথিবীতে অনেক সময় অনেক মানুষের সাথে ওঠাবসা মেলামেশা আমাদের হয়ে থাকে। কিছু মানুষের সাথে দীর্ঘ সময় মেলামেশা থাকে আবার কিছু মানুষের সাথে খুবই কম সময়ের জন্য আমাদের মেলামেশা হয়ে থাকে। অনেক সময় কিছু অপরিচিত মানুষ এমন থাকে যাদের সাথে আমরা পরিচিত হয়ে রীতিমতো সংসার করা শুরু করে দিই। আমাদের জীবনে বিভিন্ন টাইপের মানুষের সাথে আমরা মেলামেশা করতে পারলেও এমনকি অবুঝ বোকাসোকা এবং সহজ মানুষের সাথে মেলামেশা করতে পারলেও এক ধরনের মানুষের মেলামেশা করতে পারবো না বা কখনোই তাদের সাথে দীর্ঘ সময় পর্যন্ত সম্পর্কে থাকতে পারবো না সেটা হলো জেদি মানুষ।


সবসময় মানুষের সাথে সংসার করা বা সম্পর্কে থাকা ভীষণই সহজ এবং সুন্দর। সবসময় মানুষের সাথে খুব সহজেই মেলামেশা যায় এবং দীর্ঘ সময় পর্যন্ত সুন্দর সম্পর্ক বজায় রাখা যায়। কিন্তু যেসব মানুষ ভীষণই ক্রিটিক্যাল মেন্টালিটির হয়ে থাকে প্রত্যেকটা কথায় প্যাচ ধরে মানুষের ভালো কথা বোঝে না আর ভীষণই যদি ধরনের হয়ে থাকে সেসব মানুষের সাথে সম্পর্কে আবদ্ধ থাকা ভীষণ কষ্টকর আর কঠিন হয়ে থাকে। এইসব মানুষের সাথে কোনভাবেই ভালো সম্পর্ক বজায় রাখা যায় না কারণ এইসব মানুষ প্রতিনিয়ত অন্য মানুষের প্রত্যেকটা সহজ সরল এবং ভালো কথা কেউ জটিল আর খারাপ ভাবে নিতে থাকে। সহজ সরল মনের যেকোনো কথাকে এই ধরনের ক্রিটিকাল ও জেদি মানুষগুলি সব সময় কঠিন করে এবং পেচালো ধরনের করে মনে করে। ভালো কথা কোনভাবেই ভালোভাবে নিতে পারেনা তাই এইসব মানুষের সাথে প্রতিনিয়ত গন্ডগোল লেগে থাকে আর সুন্দর সম্পর্ক বজায় রাখা কষ্টকর হয়ে পড়ে। এই পৃথিবীতে এরকম জেদি এবং প্যাঁচানো স্বভাবের অনেক মানুষ দেখতে পাওয়া যায়। এইসব মানুষের কারণেই সুন্দর অনেক সম্পর্ক পুরোপুরি নষ্ট হয়ে যায়।


যেসব অবুঝ মানুষ থাকে তাদের ভালো করে বোঝানো গেলেও যদি মানুষকে এবং প্যাচ ভরা মনের মানুষকে কখনোই ভালো কথা বোঝানো যায় না কারণ তারা যা বোঝে সেটাকেই সঠিক বলে মনে করে আর সবসময় জীবনে উল্টোপাল্টা পদক্ষেপ নেয় যার কারণে নিজের জীবন যেমন খারাপ হতে শুরু করে অন্যের জীবনেও ঠিক তেমনি খারাপ প্রভাব ফেলতে থাকে। এসব প্যাঁচালো ও জেদি ধরনের মানুষের থেকে যত দূরত্ব বজায় রাখা যায় ততই ভালো এবং কখনই কোন সম্পর্কে আবদ্ধ থাকা উচিত নয়। পেঁচালো মনের যদি মানুষটা প্রতিনিয়ত শুধু স্বার্থপরের মত নিজের কথাই চিন্তা করতে থাকে অন্য কারোর কথা কোনভাবেই ভাবে না। পেঁচানো ও স্বার্থপর মনের মানুষেরা সব সময় তার নিজের ও কাছের মানুষকে অবহেলা করতে থাকে আর তার সাথে এমন ধরনের কাজ করে বা কথা বলে যার দ্বারা তাদের কাছের মানুষ সব সময় মনে আঘাত পায়। আর এই আঘাত পেতে পেতেই এইসব মানুষের কাছ থেকে প্রত্যেক মানুষ দূরে সরে যায়।


আসলে আমাদের সব সময় বোঝা উচিত যে সহজ সরল মানুষ সব সময় সুখে থাকে আর জটিল মানুষ সবসময় দুখে থাকে। আমরা যতসব কিছু সহজ সরল ভাবে চিন্তা-ভাবনা করব এবং বুঝবো ততই আমরা জীবনে সুখী থাকতে পারবো আর আমাদের মানসিক ও শারীরিক ভাবে সুখে থাকার চান্স বেড়ে যাবে। কিন্তু আমরা যখনই প্যাঁচালো ধরনের চিন্তাভাবনা করতে থাকবো তখনই আমাদের মানসিক চাপ বেড়ে যাবে যার ফলে আমরা মন ও মস্তিষ্ক থেকে যেমন খারাপ থাকতে শুরু করব তেমনি শারীরিকভাবেও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করব। তাই আমাদের মন সবসময় সহজ সরল রাখা উচিত এবং প্যাচানো চিন্তাভাবনা থেকে যেমন নিজেদের দূরে রাখা উচিত তেমনি এসব প্যাচানো চিন্তাভাবনা এবং জেদি ধরনের মানুষের থেকেও দূরে থাকা উচিত। আমরা যত খারাপ মানুষ প্যাঁচানো চিন্তাভাবনা ও জেদি মানুষের থেকে দূরে থাকবো ততই আমাদের জীবনের শান্তি থাকবে আর আমরা সুন্দরভাবে বাঁচতে পারব। তাই সবসময় নিজের ভালো নিজেদের বুঝতে হবে আর এইসব যদিও ক্ষতিকর মানুষের থেকে দূরত্ব বজায় চলতে হবে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।