কোন জিনিসে ভয় করলে সেই জিনিসটাই ঘাড়ে এসে পড়ে।

in আমার বাংলা ব্লগ • 6 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



আমরা অনেক সময় অনেক কাজকে ভয় পেয়ে চলি কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই কাজটি আমাদের ঘাড়ে এসে পড়ে। আসলে আমাদের জীবনের শেখার কোন শেষ নেই তাই কোন কিছু অজানা থাকলে অবশ্যই আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী শিখে রাখার সুযোগ আসলে প্রত্যেকটা জিনিসই শিখে রাখা প্রয়োজন। কারণ আমরা যদি কোন জিনিস শিখে না রাখি বা কোন জিনিস সম্পর্কে দক্ষতা অর্জন না করি তবে সেই জিনিসটা পরবর্তীতে যদি আমাদের করার প্রয়োজন হয় তবে আমরা সে কাজটা করতে পারব না কারণ সে কাজটা সম্পর্কে আমাদের কোন দক্ষতা বা তথ্য থাকবে না। আর আমরা ভাবনা চিন্তা করে দেখলে এমন অনেক পরিবেশ পরিস্থিতি দেখতে পাবো যেখানে এমন অনেক কাজ আমরা পেয়ে থাকি যে কাজ আমরা করতে পারি না। তাই আমাদের সব সময় সচেতন থাকা উচিত যে কোন পরিবেশ পরিস্থিতির জন্য। কারণ আমরা নিজেরাও জানিনা যে কোন পরিবেশ পরিস্থিতির সম্মুখীন আমাদের ভবিষ্যতে হতে পারে। আমরা যতই মনে করি আমরা মনের মত জীবন যাপন করব কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়।


কারন আমাদের পরিকল্পনা অনুযায়ী আমাদের জীবন কোন ভাবেই চলবে না আর আমাদের জীবনে যে কোনো ধরনের পরিবেশ পরিস্থিতি এমন আসতে পারে যাতে আমরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হবো। তাই আমাদের সবসময় প্রস্তুত থাকা দরকার আর প্রত্যেকটা কাজের জন্য বা প্রত্যেকটা সমস্যার সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার। আমরা যদি ভয় পাই এবং কোন কাজে সরে আসি অর্থাৎ কোন কাজ আমরা পারিনা বলে সেই কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করি তবে দেখব সেই কাজটাই বারবার আমাদের সামনে এসে পড়ছে আর আমরা বাধ্য হয়ে যাচ্ছি সেই কাজটি করার জন্য। তাই সব সময় আমাদের যখন যে কাজ সামনে প্রস্তুত হয় তখন সেই কাজটি করে নিয়ে শিখে ফেলা প্রয়োজন। আমরা যদি কাজের থেকে দূরে পালানোর চেষ্টা করি তবে কাজ আমাদের থেকে কখনোই দূরে পালাবে না বরং আমাদের পিছু তাড়া করতে শুরু করবে। আর আমরা কোনভাবেই সে কাজের থেকে পেছন ছাড়াতে পারবো না। অনেক সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে আমাদের কিছু কিছু কাজ করা ছাড়া কোন উপায় থাকে না।


সেই জন্য আমাদের ভয়ের থেকে সবসময় দূরে থাকতে হবে আর সাহসের সাথে যে কোন সমস্যা সমাধান করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং যেকোনো কাজ করার জন্য সব সময় তৈরি থাকতে হবে। আমরা যদি ভয় ভয় চলি তবে আমাদের জীবন কোন ভাবেই চলবে না কারণ ভয় পেয়ে পিছিয়ে পড়লে আমরা জীবন থেকে পিছিয়ে পড়বো এবং জীবনে বিভিন্ন উন্নতি মূলক কাজের থেকেও পিছিয়ে পড়বো যার ফলে আমাদের জীবনে উন্নতি কোনভাবেই আসতে পারবে না। আসলে আমরা যদি জীবনে উন্নতি করতে চাই তবে আমাদের অবশ্যই অন্যের ওপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভরশীল হতে হবে। আর স্বনির্ভর হতে গেলে সবার প্রথমে আমাদের ভয়কে ত্যাগ করতে হবে এবং সব কাজ নিজে করার জন্য সক্ষম থাকতে হবে। অন্যকে দিয়ে কাজ করানোর মানসিকতা বা চেষ্টা থেকে সব সময় বিরত থাকতে হবে। আমরা যদি নিজের কাজ নিজে করি তবে আমরা আরো দক্ষ হয়ে উঠবো আর আমাদের সেই কাজের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন হবে। আর এইভাবে আমরা একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠতে পারব।


তাই কোনভাবেই ভয় করলে চলবে না সব সময় নিজের কাজ নিজে করতে হবে এবং কাজের মধ্য দিয়ে নিজেকে শ্রেষ্ঠ করে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আসলে ভয় আমাদের সবসময় পিছুটানে আর উন্নতির পথে এগোতে দেয় না। আমাদের যদি কখনো কোন খারাপ অভিজ্ঞতাও হয় সেখান থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে কিন্তু সেই খারাপ অভিজ্ঞতার জন্য কখনোই পিছিয়ে আসলে চলবে না। অভিজ্ঞতা আমাদের খারাপ হোক ভালো সব সময় আমাদের এগিয়ে চলতে হবে আর ভয়কে নিজের থেকে অনেক বেশি দূরে ঠেলে ফেলতে হবে। তবে আমরা জীবনে সব রকম দক্ষতা অর্জন করতে পারব আর অনেক কিছু শিখতে পারবো, আর এই শেখার মধ্য দিয়ে জীবনে বিভিন্নভাবে উন্নতি করতে পারব। আমরা যদি ভয়কে দূরে সরিয়ে সব রকম দক্ষতা অর্জন করতে পারি এবং সবরকম কাজ করার সামর্থ্য যোগাড় করতে পারি তবে আমরা অন্যদের থেকে অনেক শ্রেষ্ঠ হয়ে উঠবো যার ফলে অন্য সবাই আমাদেরকে অনেক বেশি সম্মান করবে এবং মূল্যায়ন করবে। তাই আমাদের নিজেদের ভালোর জন্যই আমাদের সব সময় ভয়কে দূরে সরাতে হবে নইলে ভয় আমাদের ঘাড়ে চেপে বসবে।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।