বোকা মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে নেই।

in আমার বাংলা ব্লগ • 2 hours ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


image.png


সোর্স



কথায় আছে গুরুজনেরা বলতেন একা থাকা ভালো অথবা একটা বুদ্ধিমান বন্ধু থাকা ভালো কিন্তু হাজারটা বোকা বন্ধুর সঙ্গে বন্ধুত্ব করতে নেই। আসলে কথাটা একদমই বাস্তব কারণ আমাদের সাথে থাকা বুদ্ধিমান ব্যক্তি সবসময় আমাদের ভালো পরামর্শ দিতে থাকবে এবং আমাদের সবসময় এমন কথা বলবে এমন পথে চলার উপদেশ দেবে যে পথে গেলে আমাদের সবসময় উন্নতি হবে এবং জীবনে মঙ্গল হবে। একজন বুদ্ধিমান ব্যক্তি কখনোই চাইবে না যে তার সঙ্গী বা তার কাছের মানুষ এমনকি তার বন্ধু কোনভাবেই খারাপ পরিস্থিতিতে পড়ুক বা কোন বিপদ আসুক। এমনকি বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় তাদের জ্ঞানের কথাই বলতে থাকে যার ফলে আমরা বিভিন্নভাবে উপকৃত হই এবং বুদ্ধিমান ব্যক্তির জ্ঞানের জন্য আমাদেরও জ্ঞান বৃদ্ধি হতে থাকে বিভিন্নভাবে। আমরা আমাদের সেই বুদ্ধিমান বন্ধুর সঙ্গে থেকে নিজেরাও যেমন বুদ্ধিমান হয়ে উঠতে পারব তেমনি জীবনে এমন অনেক পদক্ষেপ নিতে পারব যার দ্বারা জীবনে বিভিন্নভাবে উন্নতি ঘটবে। বুদ্ধিমান বন্ধুরা কখনোই তার বন্ধুদের বা প্রিয় মানুষদের খারাপ উপদেশ দেয় না বা তারা যদি বিপদে পড়ে তবে তারা বিপদে পড়তে দেয় না।


বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় তার বন্ধুদের এবং তার প্রিয় মানুষদের বিপদের হাত থেকে রক্ষা করার জন্য স্বতঃস্ফূর্ত থাকে। আর এই কারনেই হাজার একটা বন্ধু লাগে না একটা মাত্র বুদ্ধিমান বন্ধু থাকলেই জীবনে উন্নতি করা আর সুন্দরভাবে বাঁচার জন্য যথেষ্ট হয়। কিন্তু অবুদ্ধিমান বা বোকা বন্ধু থাকলে আমরা কোনভাবেই উপকৃত হই না বরং বিভিন্নভাবে বিপদে পড়তে থাকি। অবুদ্ধিমান মূর্খ ও বন্ধুদের জন্য আমাদের সবসময় আর সতর্ক থাকতে হয় যে তারা যেন কোন বিপদ ডেকে না আনে বা আমরা তাদের কারণে কোন বিপদে না পরি। বুদ্ধিমান বন্ধুরা সব সময় কোন কাজ করার আগে বা কোন কিছু করার আগে অনেকবার ভেবেচিন্তে এসে কাজটি করে কিন্তু অবুদ্ধিমান বন্ধুরা কখনোই কোনো কাজ করার আগে ভেবেচিন্তা করে না এবং যখন তখন ভুল কাজ করে বসে যার জন্য তারা নিজেরা যেমন বিপদে পড়ে তেমন আমরাও বিভিন্নভাবে বিপদে পড়ে থাকি। আসলে বোকা বন্ধুকে সবসময় বোঝাতে বোঝাতেও যেমন ক্লান্ত হয়ে যেতে হয় তেমনি এই বোকা বন্ধুগুলোকে বোঝানো সব সময় সহজ ব্যাপার হয়ে ওঠেনা।


কিছু কিছু সময় এমন আসে যে সময় আমরা আমাদের বোকা বন্ধুদেরকে বোঝাতে থাকি আর তারা তাদের মত বিভিন্ন ধরনের বিপদকে আমন্ত্রণ করতে থাকে বা ভুল বিভিন্ন ধরনের কাজ করতে থাকে যার কারণে তারা নিজেরাও যেমন বিপদে পড়ে তখন আমরাও বিভিন্নভাবে বিপদে পড়তে থাকি। এছাড়াও বোকা বন্ধুরা যেহেতু জীবনে বিভিন্নভাবে বোকামি করতে থাকে তাই জীবনের কোন কাজই সঠিকভাবে করতে পারে না যার ফলে আমরা ভালো পরামর্শ তো পাবোই না বরংচ তাদের বোকা বোকা পরামর্শ বা ভুল চিন্তাভাবনা আমাদের ঘাড়ের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সঠিক মনে করে। বোকা বন্ধুদের কাছ থেকে কখনোই আমরা ভালো পরামর্শ পাব না যার ফলে আমরা আমাদের জীবনেও ভুল পদক্ষেপ নিয়ে বিপদে পড়তে পারি। বোকা বন্ধুদের যখন তখন যে কেউ ভীষণ সহজেই বোকা বানাতে পারে এবং তাদের সঠিক জ্ঞান না থাকার কারণে ভীষণভাবে ভুল এবং কুসংস্কারকেও সঠিক বলে মনে করে বিশ্বাস করে নিতে পারে। যার ফলে তারা সহজেই ভুল পদক্ষেপ নিতে পারে এবং আমাদেরকেও ভুল বুঝতে পারে যখন তখন, আর এর ফলে এদের সাথে সম্পর্ক নষ্ট করা হয়ে যায় খুবই সহজ ব্যাপার।


আসলে বোকা বন্ধুদের যেহেতু সঠিক কোন জ্ঞান থাকে না তাই তারা যে কোন মানুষের ভুল বা কুসংস্কার ও অজ্ঞানতামূলক কথা বিশ্বাস করে না এবং সেগুলোর উপর ভিত্তি করেই জীবন যাপন করতে থাকে। আর ঐসব ভুল ও কুসংস্কার মেনে নিয়ে তারা আমাদের ওপরেও সেই সব জ্ঞান চাপানোর চেষ্টা করতে থাকে যা আমাদের জীবনকে তাদের মতনই ভুলে ভরিয়ে দিতে পারে। জীবনের সঠিক জ্ঞান অর্জন করার জন্য আমাদের সঠিক মানুষের সাথে মেলামেশা করতে হবে এবং জ্ঞানী মানুষের সাথে মেলামেশা করতে হবে তবেই আমরা সঠিক জ্ঞান পাবো আর জীবনে সঠিক পথে চলতে পারব। কিন্তু আমরা যদি বোকা মানুষের সংস্পর্শে বেশি থাকি তবে আমরা সঠিক জ্ঞান পাবো না বরং ভুল তথ্য দ্বারা ঘিরে থাকবো এবং জীবনে অনেক ভুল পদক্ষেপ নিতে থাকবো। জ্ঞানী ব্যক্তিদের সঙ্গে মিশলে বা বন্ধুত্ব করলে তারা জীবনে ভুল পদক্ষেপ নিতে দেবে না আর যদি আমরা কোন ভাবে ভুল পদক্ষেপ নিয়েও বসি তবেও সেখান থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে সাহায্য করবে। কিন্তু বোকা মানুষরা সবসময় আমাদের বিপদের দিকে ঠেলে দেবে তাদের বোকামির কারণে। তাই কখনোই বোকা মানুষদের সাথে বন্ধুত্ব করতে নেই।

ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।