সব সময় সতর্কতা অবলম্বন করে চলা প্রয়োজন।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
জীবনে আমাদের চলার পথে অনেক ধরনের বাধা-বিপত্তি আসতে থাকবে এবং বিশ্বাসঘাতকদের সাথে দেখা হতে থাকবে। কিন্তু আমাদের প্রতি পদক্ষেপে ভীষণভাবে সতর্ক থাকতে হবে যেন সেই সব বিশ্বাসঘাতক আমাদেরকে কোন রকম ক্ষতি করতে না পারে এমনকি আমরা তাদের দ্বারা কোনোভাবে বাধা প্রাপ্ত না হই। বর্তমান সমাজে যে পরিমাণ ক্রাইম বেড়ে চলেছে তা আমরা কোনভাবেই নিয়ন্ত্রণ রাখতে পারব না সঠিক চিন্তাভাবনা এবং আইন-কানুন মাধ্যম ছাড়া। তাই আমরা যেহেতু একা হতে সবাইকে শোধরাতে পারবো না তাই আমাদের নিজেদের নিরাপত্তা আমাদের নিজেদেরকেই করতে হবে। বর্তমান সময়ে দেখা যায় ক্রাইম বিভিন্নভাবে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। মানুষ ক্ষতি করার জন্য বিভিন্নভাবে তাক লাগিয়ে বসে রয়েছে যে কখন কিভাবে কার ক্ষতি করা যায় এবং নিজের স্বার্থসিদ্ধি করা যায়। সামান্য লাভের জন্য কিছু মানুষ অন্য মানুষের চরমতম ক্ষতি করতে ও দ্বিতীয়বার ভাবেনা। তাই আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্নভাবে সতর্ক থাকতে হবে। আমাদের চারপাশে যেমন ক্ষতি করার মানুষ ভীষণ রয়েছে যারা আমাদের ক্ষতি করতে প্রতিনিয়ত সুযোগের সন্ধান করে চলেছে।
আসলে ক্ষতি করার মানুষ বর্তমানে দুই ধরনের রয়েছে এক শিক্ষিত দুই অশিক্ষিত। অশিক্ষিত মানুষেরা এমন ভাবে ক্ষতি করে যা আমাদের চোখে দেখা যায় বা আমরা তাতে মোটামুটি সতর্ক থাকতে পারবো। অনেক সময় এই অশিক্ষিত ক্ষতিকর মানুষেরা আমাদের বিভিন্নভাবে সুযোগ দিয়ে থাকে আমরা যেন সতর্ক হই বা কিছু কিছু ভুল এমন করে থাকে যার কারণে আমরা আগে থেকেই আভাস পাই যে এই ব্যক্তি দ্বারা আমাদের ক্ষতি হতে পারে। আর এই কারণেই আমরা এসব অশিক্ষিত ব্যক্তির থেকে সতর্ক থাকতে পারি বা দূরত্ব বজায় চলতে পারি যেন এদের দ্বারা আমরা কোনভাবে ক্ষতিগ্রস্ত না হই। কিন্তু আমাদের আশেপাশে কিছু শিক্ষিত ব্যক্তি এমন আছে যারা কোন সময় কিভাবে হঠাৎ করে আমাদের ক্ষতি করে দেবে সেটা আমরা নিজেরাও বুঝতে পারব না। আসলে অশিক্ষিত ব্যক্তিরা কোন কাজ করলে সেটা আর আভাস পাওয়া গেলেও শিক্ষিত ব্যক্তিরা কোনরকম কাজ করতে গেলে বা কারোর ক্ষতি করতে গেলে এমন নিখুঁত এবং চুপিসারে করতে থাকে যে তার কাজের কোন আভাসই পাওয়া যায় না।
অশিক্ষিত ব্যক্তিদের থেকে শিক্ষিত ব্যক্তিরা খুব বেশি ভয়ঙ্কর এবং অনেক গুনে বেশি ক্ষতিকারক হয়ে থাকে। আর বর্তমান যুগে যেসব ডিজিটাল মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের জ্ঞানী এবং শিক্ষিত ব্যক্তিদের স্কাম দেখতে পাই সেটা তো পুরোপুরি অবিশ্বাসজনক হয়ে যায় মাঝে মাঝে। আসলে মানব শিক্ষা গ্রহণ করে বিভিন্ন বিষয়ে দক্ষ হয় ভালো ভালো কাজ করার জন্য জীবনের সাফল্য পাওয়ার জন্য এবং সমাজের উন্নতি মূলক কাজ করার জন্য। কিন্তু কিছু মানুষ এমনও থাকে যারা সমাজের উন্নতি করার কথা কোনোভাবেই ভাবনা চিন্তা করে না শুধুমাত্র নিজের স্বার্থসিদ্ধি করার কথাই ভাবতে থাকে। যার ফলে সমাজের মানুষের বিভিন্নভাবে ক্ষতির কারণ হয়ে ওঠে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাই ডিজিটাল স্কম হতে থাকে বিভিন্ন উপায়ে। সামান্য একটা ভুলেই পুরো সর্বনাশ হয়ে যায় এবং সারা জীবনের কষ্ট জমানো অর্থ অন্যের কাছে চলে যায় সেকেন্ডের মধ্যে। প্রতিনিয়ত একটার পর একটা আমরা দুর্ঘটনার সংবাদ শুনতে পাই এবং নতুন নতুন প্রতারণার খবর শুনতে পাই ডিজিটাল মাধ্যমে। শুধু একটা মাত্র নাম্বার প্রতারক জানতে পারলেই আমাদের সাথে প্রতারণা করে ফেলবে নিমেষে।
বর্তমানে প্রতারণার বিভিন্ন ধরনের ফাঁদ দেখতে পাওয়া যায় জানতে ও শুনতে পাওয়া যায় বিভিন্ন মাধ্যমে এবং বিভিন্ন মানুষের মুখ থেকে। ছোট্ট কয়েকটা নাম্বার অথবা একটা লিংক চাপ দিলেই পুরোপুরি বিপদে পড়ে যায় সাধারণ মানুষ আর লাভবান হয়ে যায় প্রতারক। ভাই আমাদের সর্বদাই সতর্কতা অবলম্বন করা উচিত এবং কাউকে ভরসারযোগ্য ভাবার আগে অনেক ভাবনা-চিন্তা করে নেওয়া উচিত আর প্রয়োজন পড়লে ভালো করে সে ব্যাপারে যাচাই করে নেওয়া উচিত যে আমরা যাকে ভরসা করছি সে আসলেও ভরসার যোগ্য কিনা। বর্তমান পরিস্থিতিতে কাউকে ভরসা করার আগে তার সম্পর্কে যথেষ্ট যাচাই-বাছাই করা উচিত। কারণ অনেক সময়ে আমরা যাকে আসল মনে করি সেটা আসল না হয়ে নকল হয়। আর শিক্ষিত মানুষের ছলনা বোঝা বড় কঠিন হয়ে পড়ে সাধারণ মানুষের পক্ষে। বর্তমান এআই-এর যুগে সবকিছু বোঝা আরো বেশি কষ্টকর হয়ে পড়েছে বিশেষ করে আগেকার মানুষদের জন্য। তাই নিজের সতর্কতা নিজেই অবলম্বন করতে হবে এবং কাউকে বিশ্বাস করার আগে বারবার যাচাই-বাছাই করে নিতে হবে।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
