সমাজের উন্নয়নে আমাদের উন্নতি।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের সমাজে অনেকেই এমন আছে যারা মনে করে সমাজের কি উন্নতি হল বা কি অবনতি হলো তাতে তাদের কিছু আসে যায় না এমনকি তাদের জীবনেও কোন প্রভাব পড়ে না। এই ধরনের চিন্তাভাবনার কারণে অনেক মানুষকে এমন আছে যারা সমাজের উন্নতি মূলক কাজ করে না যার ফলে নিজেরও উন্নতি হতে পারে না। আসলে সমাজের উপরে আমরা ভীষণভাবে নির্ভরশীল তাই সমাজের উন্নতিতে আমাদের উন্নতি ও ভীষণভাবে নির্ভর করে। আমরা কেমন ভাবে চলাফেরা করছি কেমন আমাদের সমাজ ব্যবস্থা সমাজের আইন-কানুন প্রত্যেকটা জিনিসই আমাদের জীবনকে প্রভাবিত করে। সমাজ যদি উন্নত না হয় তবে আমরাও এই সমাজের মধ্য থেকে উন্নতি করতে পারব না আর সমাজ যদি উন্নত হয় তবেই আমরা সমাজের সাথে সাথে জীবনে উন্নতি করতে পারব। আমাদের সমাজের নিয়ম কারণ যদি ভালো হয় তবে সেই নিয়ম কানুন অনুযায়ী আমরাও চলতে পেরে বিভিন্নভাবে সুরক্ষিত থাকবো এবং সহজে আমাদের উন্নয়নমূলক কাজ গুলো করতে পারব।
আমরা যদি সমাজের মধ্যে থেকে উন্নতি করি তবে যেমন আমাদের সমাজেও উন্নতি করবে তেমন আমাদের সমাজ উন্নতি করলে আমরাও আরো উন্নতি করতে পারবো এবং জীবনের সফলতা পাব। অর্থাৎ আমরা আমাদের এই সমাজের সাথে ভীষণভাবে নির্ভরশীল এবং আমাদের উন্নতির সাথে সমাজের উন্নতি এবং সমাজের উন্নতির সাথে আমাদের উন্নতি পরস্পর নির্ভরশীল। আমাদের সমাজে যদি সুন্দর নিয়ম কারণ থাকে তবে সেই নিয়মকানুনের ওপর নির্ভর করে আমাদের জীবনটা সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারবো এবং সুশৃংখল পরিবেশ পেলে আমরা নিজেরা সুশৃংখলভাবে গড়ে উঠতে পারব ও সুরক্ষিত থাকতে পারবো। তাই আমাদের জীবন যদি আমরা সুন্দর ও সুরক্ষিত করতে চাই তবে অবশ্যই সবার আগে আমাদের সমাজকে সুন্দর এবং সুরক্ষিত করতে হবে। আর তার সাথে এই সমাজে বসবাস করে মানুষকেও সমাজের সুরক্ষা ও উন্নয়নের দিকে সচেতন হতে হবে নিজের জীবনে উন্নতি করার জন্য।
আসলে আমরা যদি মনে করি যে আমরা একা একা উন্নতি করব এবং কাউকে আমাদের প্রয়োজন নেই তবে এই চিন্তাভাবনা আমাদের একদমই ভুল হবে কারণ আমরা কখনোই একা স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না এই সমাজে বসবাস করতে গেলে আমাদের অন্যের ওপর নির্ভরশীল হতেই হবে। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা এবং প্রত্যেকটা মানুষের ক্ষমতা পরিচয় পরিচিতি ও উন্নয়নমূলক বুদ্ধিও আলাদা আলাদা হয়ে থাকে। তাই আমাদের বিভিন্ন কর্ম করার জন্য বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে পরামর্শ নেওয়া খুবই জরুরী হয়ে পড়ে। আর এই পরামর্শ ও নিজের উন্নতির জন্যই আমাদের অন্যের ওপর নির্ভরশীল হতেই হয়। সেজন্য আমাদের একে অপরের ওপর নির্ভরশীল হতে হবে এবং সবাই মিলে মিশে উন্নয়নের পথে এগিয়ে চলতে হবে আর সমাজকে উন্নত করার প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। আমাদের সমাজে যেসব দিকগুলি এখনো অনুন্নত রয়েছে এবং আইনকানুন ব্যবস্থা যেদিকে এখনো ত্রুটি রয়েছে সেদিকে সচেতন হতে হবে এবং সুন্দর ব্যবস্থা করার চেষ্টা করতে হবে।
সমাজের উন্নয়নের সাথে আমাদের উন্নতি ভীষণভাবে নির্ভরশীল সেটা আমরা কোনভাবেই অস্বীকার করতে পারবো না। তাই আমাদের প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে যে আমরা কিভাবে আমাদের সমাজকে উন্নত করতে পারি আর সমাজের নিয়ম-কানুন উন্নয়নমূলক ব্যবস্থা আরো সুন্দরভাবে উন্নত করতে পারি যেন সমাজে আমাদের বসবাস এবং বিভিন্ন ধরনের প্রয়োজন সুন্দর ও সহজ ভাবেই মেটানো সম্ভব হয়। সমাজ উন্নত করার জন্য সবার আগেই নিজেকে সঠিক করা প্রয়োজন এবং নিজের চিন্তা ভাবনাও সঠিক ও সুন্দর করা প্রয়োজন। আমরা যদি নিজে ভালো চিন্তার ও সুন্দরমনের মানুষ হতে পারি তবে আমরা বিভিন্ন খারাপ কাজ এবং সিদ্ধান্ত থেকে দূরে থাকতে পারবো এবং সমাজের খারাপ ব্যবস্থা ও খারাপ আইন-কানুন এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস পাব। যার ফলে আমাদের সমাজ কে আমরা উন্নত করতে পারব এবং বিভিন্ন খারাপ ব্যবস্থা নিয়মকানুন ও দায়িত্বহীনতা থেকে মুক্ত রাখতে পারব। আইন কানুন ব্যবস্থা সমাজের বিভিন্ন সরকারি ও বেসরকারি নিয়মকানুন সবদিক থেকেই সুন্দর ব্যবস্থা সম্পন্ন করার চেষ্টা করতে হবে যেন সমাজের মানুষ নিজে এবং সমাজকে উন্নত করতে সক্ষম হয়।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।