শৈশবের দিনগুলো অনেক ভালো ছিল।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ব্যস্ত সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
আসলে শৈশবের দিনগুলো সত্যিই আমাদের অনেক বেশি ভালো ছিল এবং তখনকার কাটানোর সময় গুলো এখন আমরা আর জীবনে কখনো ফিরে পাবো না। একটা জিনিস আপনি তখন খেয়াল করে দেখবেন যে সেই সময় আপনার মনের মধ্যে কখনো কোন ধরনের চিন্তাভাবনা থাকতো না এবং আপনি খুব আনন্দের সাথে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আপনি উপভোগ করেছেন এবং সবার সাথে মেলামেশা করে আপনার সেই সুন্দর সময় গুলো পার করেছেন। কিন্তু যত মানুষ বড় হয়েছে তত তার উপর দায়িত্বের বোঝার চেপেছে এবং দায়িত্ব পালন করতে করতে সে জীবনের বর্তমান সময়ে এসে দাঁড়িয়েছে।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারি এবং সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরাও অবশ্যই শৈশবের দিনগুলোর কথা ভেবে যেমন আনন্দ পাবো তেমনি বর্তমান দিনগুলোর কথা ভেবেও আমরা অনেক বেশি আনন্দ পাব। কিন্তু আপনি যতই বলুন না কেন শশুরের দিনগুলোর মত ভাল সময় আর আপনি জীবনে কখনো খুঁজে পাবেন না এবং জীবনটাকে কখনো আপনি সেই আগের মত করে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না।
এর জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষকে শৈশবের দিনগুলোকে সঠিকভাবে পালন করার চেষ্টা করতে হবে এবং সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো। অবশ্য শৈশব দিনগুলো যখন আমাদের চোখের সামনে ভেসে আসে তখন আমরা আবার হারিয়ে যাই সেই শৈশব দিনগুলোতে। অর্থাৎ তখন কাটানো সময় গুলোর কথা আমরা সবসময় মনে করতে থাকি।
এজন্য মানুষ বর্তমান সময়ে এসে যখন শৈশবের কথা চিন্তা ভাবনা করে তখন সে সবকিছু ভুলে যায় এবং সুন্দর মুহূর্তগুলোকে তারা মনে করে আবার কিছুটা আনন্দ পাওয়ার চেষ্টা করে। কিন্তু এই আনন্দটা আর কখনো দীর্ঘস্থায়ী হয় না এবং আমাদের সেই শৈশব কথা ভুলে যখন বর্তমান সময়ে ফিরে আসি তখন আবার আমাদের দায়িত্বের কথা মনে পড়ে আমরা ছুটে চলে জীবন যুদ্ধে সামনের দিকে। এভাবে জীবন যুদ্ধে এগিয়ে যেতে আমরা আমাদের সকল ভালো স্মৃতি গুলো আসতে আসতে ভুলতে থাকি এবং একটা সময় শৈশব স্মৃতিগুলো আমাদের আর মনে পড়ে না এবং জীবনটা গতানুগতিক গতিতে সামনের দিকে এগিয়ে যায়।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)