চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ চিন্তাভাবনার পরিবর্তন করতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
বর্তমান সময় যদি আমরা আমাদের নিজেদের চিন্তাভাবনার পরিবর্তন করতে না পারি তাহলে কিন্তু কখনো আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং বর্তমান সময় সুযোগ সুবিধা গুলোকে আমরা কখনো সঠিকভাবে গ্রহণ করতে পারবো না। আসলে যারা চিন্তাভাবনা সেই পুরনো যুগের রাখে তারা কিন্তু কখনো নতুন জিনিস গ্রহণ করতে পারে না এবং এর ফলে তারা নতুন জীবনের সুযোগ সুবিধা গুলো কখনো গ্রহণ করতে পারে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে অবশ্যই সময়ের সাথে সাথে তাদের চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে এবং সঠিক জিনিসটাকে সব সময় গ্রহণ করতে হবে।
একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সবাই সঠিক জ্ঞান অর্জন করে জীবনে সামনে থেকে এগিয়ে যেতে পারি তাহলে খুব দ্রুত আমরা আমাদের চিন্তাভাবনার পরিবর্তন করতে পারবো এবং জীবনের সঠিকভাবে ভালো একটা জায়গায় সুন্দরভাবে পৌঁছে যেতে পারবো। যারা কখনো সঠিক চিন্তা-ভাবনা নিয়ে জীবনে কোন কাজ করতে পারে না তারা জীবনে কখনো কোন কাজে উন্নতি লাভ করতে পারে না এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তে তারা সবসময় পিছন দিকে পিছিয়ে থাকে। এজন্য আমাদের সব সময় সঠিক চিন্তাভাবনা নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
যারা এই পৃথিবীতে মূর্খ মানুষ তাদেরকে আপনি যতই বোঝানোর চেষ্টা করুন না কেন তারা কিন্তু সবসময় পিছনে থেকে পিছিয়ে থাকে এবং তাদের চিন্তাভাবনা কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ তারা সেই পুরনো যুগের কুসংস্কার নিয়ে পড়ে থাকে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় কখনো পৌঁছে নিয়ে যেতে পারে না এবং নিয়ে যাওয়ার মত কোন ধরনের চেষ্টাও তাদের মধ্যে থাকে না। এজন্য আমাদের সব সময় একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সঠিকভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে আমাদের সব সময় সঠিক কাজ করতে হবে এবং সঠিক কাজ করে জীবনটাকে উপভোগ করার চেষ্টা করতে হবে।
যারা এই পৃথিবীতে খারাপ চিন্তা ভাবনা নিয়ে বেড়ে ওঠার চেষ্টা করে তাদের সেই খারাপ চিন্তা ভাবনা থেকে আপনি কখনো বের করে আনতে পারবেন না এবং তারা সব সময় মানুষকে বিভিন্নভাবে দোষারোপ করবে এবং মানুষের ক্ষতি করার জন্য তারা চেষ্টা করবে। এই মানুষগুলো জীবনে কখনো ভালো হতে পারে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় কখনো পৌঁছে নিয়ে যেতে পারে না। এজন্য সবার সাথে সাথে আমাদের নিজেদের চিন্তাভাবনা কি অবশ্যই পরিবর্তন করতে হবে এবং সুন্দর সঠিক চিন্তা-ভাবনা নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)