আনন্দের পেছনে যারা দুঃখ লুকিয়ে রাখে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ আনন্দের পেছনে যারা দুঃখ লুকিয়ে রাখে তাদের সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সব সময় উপরের দিক থেকে অনেক বেশি আনন্দে থাকে এবং তারা তাদের নিজেদের কষ্ট কখনো অন্যদেরকে বুঝতে দেয় না। মানুষগুলো হলো পৃথিবীর সবথেকে বেশি কষ্টে থাকা মানুষ এবং তাদের মুখ দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে তারা কত বেশি কষ্টে রয়েছে। কেননা তারা নিজেদের কষ্ট কে কখনো অন্যের সামনে প্রকাশ করতে চায় না এবং নিজেরা কখনো নিজেদের কষ্টের ভাগ্ অন্যকে দিতে চায়না। আসলে তারা নিজেদের কষ্ট নিজেরাই দূর করার চেষ্টা করে এবং কখনো কারো সাহায্য ছাড়াই তারা নিজেদের কষ্ট দূর করার জন্য সব সময় কথা পরিশ্রম করে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদের ভালো কাজ করতে হবে এবং ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে হবে। কেননা আমরা যদি আমাদের নিজেদের কষ্টকে পুষে রাখিস এবং জীবনে সুন্দরভাবে যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবো না এবং এই কষ্ট আমাদেরকে কখনো সুখে থাকতে দেবেনা। জন্য নিজেদের কষ্ট নিজেদের দূর করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে।
কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং মানুষের ক্ষতি করার কিন্তু তারা সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানুষকে কখনো ভালোবাসে না। আর এই মানুষগুলো সব থেকে বেশি ভয়ংকর। এই ভালো মানুষগুলো কিন্তু নিজেদের কষ্টকে আস্তে আস্তে করে দূর করার চেষ্টা করে এবং সুন্দরভাবে তারা সামনের দিকে এগিয়ে যায় এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারে। এজন্য আমরা সবসময় ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং জীবনটাকে একটা সুন্দর জায়গা পৌঁছে নিয়ে যাওয়ার জন্য সব সময় কঠোর পরিশ্রম চালিয়ে যাব।
মানুষ যদি চেষ্টা করে তাহলে অবশ্যই সবকিছু সম্ভব এবং নিজেদের দুঃখ কষ্টের চিরদিনের জন্য মুছে ফেলাও সম্ভব। এজন্য আমরা আমাদের নিজেদের মনের কষ্টকে দূর করার জন্য সবসময় চেষ্টা করবো এবং ভালোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যাব যাতে করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে আমরা উপভোগ করতে পারি। এজন্য আমরা জীবনে ভাল কাজ করব এবং ভালোভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সব সময় কঠোর পরিশ্রম করব।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)