বর্তমানে খারাপ জিনিসের মূল্য বেশি।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ বর্তমানে খারাপ জিনিসের মূল্য বেশি সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যদি কোন ধরনের ভালো জিনিস নিয়ে মানুষের মাঝে হাজির হন তাহলে মানুষ আপনার সেই ভালো জিনিসের গুরুত্ব তেমন একটা বেশি দেবে না এবং সেই জিনিসটাকে তেমন একটা বেশি পাত্তা দেবে না। কিন্তু আপনি যদি কোন ধরনের খারাপ জিনিস নিয়ে মানুষের সামনে হাজির হন তাহলে মানুষ আপনার সেই খারাপ জিনিসটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে এবং তারা সেই খারাপ জিনিসটা কিভাবে গ্রহণ করবে তাই নিয়ে প্রতিযোগিতা শুরু করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এইভাবে খারাপ জিনিসের সংখ্যা বাড়লে আমরা কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারবো না।
এজন্য আমাদের সবসময় ভালো জিনিস গ্রহণ করার চেষ্টা করতে হবে এবং ভালো জিনিস যদি আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারি তাহলে আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারব এবং একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভালো জিনিস যতই মূল্যহীন হোক না কেন সেই জিনিসটা আমাদের জীবনে অনেক বেশি দরকার এবং এই মূল্যহীন জিনিস এমন একটা সময় এমন মূল্য হবে যা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। এজন্য আমাদের সবসময় খারাপ জিনিসের থেকে দূরে সরে থাকতে হবে এবং ভালো জিনিসের গুরুত্ব দিয়ে সেই জিনিসগুলোকে গ্রহণ করার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে।
আমরা যদি ভালো একটা সমাজ পেতে চাই তাহলে সমাজের প্রত্যেকটা মানুষকে ভালো হতে হবে এবং ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। যারা খারাপ জিনিস গ্রহণ করে তারা জীবনে কখনো ভালো হতে পারে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জীবনে কখনো রূপান্তরিত করতে পারে না। এজন্য আমাদের সবসময় চিন্তাভাবনা করে জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যাওয়ার জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে হবে যাতে করে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি।
আসলে যে সমাজ খারাপ জিনিসের যত বেশি গুরুত্ব দেবে সেই সমাজ তত বেশি পিছিয়ে পড়বে এবং সেই সমাজের মানুষগুলো জীবনে কখনো ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে না। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে তাতে করে ভালো জিনিস গ্রহণ করে জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জীবনে পরিপূর্ণ করতে পারি। এতে করে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারবো এবং জীবনে ভালো একটা জায়গায় অবশ্যই পৌঁছে যেতে পারবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।