চাহিদার কোন শেষ নেই।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ চাহিদার কোন শেষ নেই সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে মানুষের একটি চাহিদা শেষ হওয়ার সাথে সাথে আরেকটি চাহিদা নিয়ে তারা লাফিয়ে পড়বে এবং তারা জীবনে তাদের নিজেদের চাহিদা গুলো কি করে পূরণ করবে সে চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের চাহিদাগুলো সবসময় বাড়াতে থাকি এবং নিজেদের চাহিদা পূরণ করার জন্য মরিয়া হয়ে উঠি তাহলে কিন্তু আমরা জীবনে আমাদের সকল চাহিদা পূরণ করতে পারব না এবং আমরা শুধুমাত্র স্বার্থপর এর মত আমাদের নিজেদের চাহিদাগুলো পূরণ করব কখনো পরিবারের অন্যান্য মানুষদের কাছে কোন কিছু দেখার সুযোগ পাবো না।
আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে মানুষ শুধুমাত্র স্বার্থপরের মত নিজের জীবনের চাহিদা পূরণ করতে ব্যস্ত থাকে এবং এই চাহিদা পূরণ করতে করতে তারা কোন চাহিদাকে সঠিকভাবে উপভোগ করতে পারে না এবং একটা সময় এসে তার জীবনের একদম শেষ সময় পৌছে যায়। আসলে আমরা একটা জিনিস সবসময় মনে রাখব যে এই পৃথিবীতে আমরা যদি সুন্দরভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু অবশ্যই শুধুমাত্র চাহিদা পুরনের পেছনে নয় বরং চাহিদাগুলো সব সময় নিজেদের পূরণ করার পাশাপাশি সবার চাহিদাগুলো পূরণ করতে চেষ্টা করব।
আসলে আমরা যদি একে অপরের বিপদে-আপদে সাহায্য করে অথবা একে অপরের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে পারি তা হবে কিন্তু আমরা সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই পৌঁছে নিয়ে যেতে পারবো। আসলে যারা শুধুমাত্র নিজেদের চাহিদা পূরণ করার জন্য ব্যস্ত থাকে তাদের জীবনে কেউ কখনো থাকেনা এবং তারা অনেকটা স্বার্থপর প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে। আর এই স্বার্থপর ব্যক্তি গুলো সব সময় নিজের স্বার্থ ছাড়া অন্য কোন মানুষের স্বার্থ বুঝতে চেষ্টা করে না। এজন্য এদের থেকে আমাদের সবসময় দূরে সরে থাকতে হবে।
আমরা যদি এই পৃথিবীতে সুন্দর ভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু সবাই মিলে একে অপরের চাহিদাগুলো পূরণ করতে চেষ্টা করতে পারব এবং সবার মধ্যে এইভাবে ভালোবাসা থাকলে সবাই সুন্দর ভাবে তাদের নিজেদের চাহিদাগুলো পূরণ করতে পারবে। তাইতো আমাদের অবশ্যই জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা করতে হবে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় যাতে আমরা পৌঁছে নিয়ে যেতে পারি এজন্য আমাদের সবাইকে অবশ্যই সব সময় সচেতন থাকতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!