অহংকার যখন বেড়ে যায়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অহংকার সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা একদম কষ্ট করে জীবনে বড় হয়েছে এবং ভালো একটা জায়গায় পৌঁছে গেছে কিন্তু তাদের সবার চরিত্র সেই আগের মত সহজ-সরল রয়েছে এবং তারা সবসময় মানুষের সাথে মেলামেশা করতে অনেক বেশি ভালোবাসে। এর মধ্যে বেশিরভাগ মানুষ আছে যারা সৎ উপায় অবলম্বন করে জীবনে বড় হয়েছে তাই জীবনের কষ্টটা তারা সঠিকভাবে উপলব্ধি করতে পারে এবং জীবনটাকে তারা সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু যারা অহংকার নিয়ে বড় হয় তারা জীবনে কখনো মানুষের কাছ থেকে প্রকৃত ভালোবাসা পায় না।
অর্থাৎ প্রত্যেকটা মানুষ তাদেরকে মন থেকে অনেক বেশি ঘৃণা করে এবং তাদের থেকে সবসময় দূরে সরে থাকার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি আপনার অহংকার নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন তাহলে কিন্তু সবাই আপনার থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাবে এবং কেউ কখনো আপনাকে আর আগের মতো করে ভালবাসতে চাইবে না। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে যারা বিনা পরিশ্রম করে হঠাৎ করে জীবনে বড় হলে তারা মানুষকে কখনো মানুষ বলে মনে করে না এবং মানুষের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করে।
এছাড়াও তারা সবসময় মানুষের সাথে মানুষের সম্পর্ক কি করে নষ্ট করা যায় এজন্য তারা সবসময় চেষ্টা করে। এই মানুষগুলো সবথেকে বেশি ক্ষতিকারক এবং তারা যখন আপনার সাথে কথা বলবে তখন অনেক মিষ্টি ভাব নিয়ে আপনার সাথে কথা বলবে এবং আপনার সাথে মিশে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু মনের ভুলে এই মানুষগুলোর পাতা ফাঁদে পা দেবেন না তাহলে কিন্তু আপনার জীবনটা তখন থেকেই নষ্ট হয়ে যাবে এবং আপনিও দেখবেন যে আস্তে আস্তে করে আপনার কাছের মানুষ দূরে সরে যাবে সেই মানুষদের জন্য।
এজন্য আমাদের সব সময় মনটাকে সহজ সরল রাখতে হবে এবং সুন্দর মানুষের মত জীবনে চলাফেরা করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি সহজ-সরল ভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে পারি তাহলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হবে। আর যারা অতিরিক্ত অহংকার নিয়ে বেঁচে থাকে তাদের এই অহংকার একদিন মাটির সাথে মিশে যাবে এবং তখন তাদের পাশে আর কেউ থাকবে না এবং তাদেরকে সবাই ছেড়ে দূরে সরে যাবে। এজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে নিজেদেরকে অহংকার থেকে দূর করে রাখার জন্য।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।