দিন সবার সমান যায় না।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ দিন সবার সমান যায় না সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত চেষ্টা করে কি করে তাদের নিজেদের জীবনের উন্নতি করা যায় এবং সেইভাবে তারা সবসময় কঠোর পরিশ্রম করে এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে কখনো মানুষ বলে মনে করে না এবং মানুষ যখন নিচু অবস্থানে থাকে তখন সেই মানুষগুলোকে তারা বিভিন্নভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে এবং সেই মানুষগুলোর কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করে। এই মানুষগুলো জীবনে কখনো ভালো হতে পারে না এবং একটা সময় যখন সেই নিচু শ্রেণীর মানুষের দিন বদলে যায় তখন তাদের চরিত্র খুব দ্রুত বদলে যেতে আমরা দেখতে পাই।
অর্থাৎ যে মানুষগুলো আমাদের সাথে খারাপ আচার-আচরণ করেছে সেই মানুষগুলো আমাদের উন্নতির দিকে আমাদের সাথে যারা বিভিন্নভাবে ভালো আচরণ করার চেষ্টা করছে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে সবার দিন কিন্তু কখনো সমান যায় না এবং কার জীবনে কখনো উন্নতি আসবে তা কিন্তু কখনো আমরা কল্পনা করতে পারি না। এজন্য আমাদের সব সময় প্রত্যেকটা মানুষকে সমানভাবে সম্মান করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এতে করে কিন্তু সবাই জীবনে ভালো হতে পারবে।
কিছু কিছু মানুষ আছে যারা কখনো ভালো মানুষের সাথে ভালোভাবে আশা-ভাসন করতে পারে না এবং সেই ভালো মানুষগুলোর সাথে তারা বিভিন্নভাবে খারাপ আচরণ করে। এতে করে কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন কমে যায়। এজন্য আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে আমরা সবার সাথে ভালো আচরণ করতে পারি এবং মানুষ যদি সব সময় কঠোর পরিশ্রম করতে পারে তাহলে যে কোন মুহূর্তে তাদের জীবন বদলে যেতে পারে এবং তারা একটা সুন্দর জীবনে পদার্পণ করতে পারে। এজন্য আমাদের মানুষকে সবসময় সম্মান করতে হবে এবং মন থেকে ভালবাসতে হবে।
একজন মানুষ যখন দিন রাত কঠোর পরিশ্রম করতে পারে তখন কিন্তু সে তার নিজের জীবনটাকে বদলে ফেলতে পারে এবং যতদিন যাবে সে তার নিজের জীবনটাকে তত বেশি উপরের দিকে নিয়ে যেতে পারবে। এজন্য একদিকে অপেক্ষায় এবং অন্যদিকে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে যাতে করে আমরা আমাদের নিজেদের ভাগ্য বদলাতে পারি এবং নিজেদের এই জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি। এতে করে কিন্তু আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমাদের দিন কিন্তু সব সময় আর একই রকম যাবে না। অর্থাৎ একটা সময় পর থেকে আমরা সুখ শান্তি উপভোগ করতে থাকবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
| Vote Witness @seven.wit | Meet Speak on Steem |
|---|---|---|
We are the hope!