ক্ষমা করা শিখতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ ক্ষমা করা শিখতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সবাই কিন্তু ভুল করে এবং সেই ভুলগুলো যদি আমরা ক্ষমা করতে না পারি তাহলে কিন্তু আমরাও জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এমন কোন মানুষ নেই যে জীবনে একবার না একবার কোনো না কোনো ধরনের ভুল করেনি এবং তাদের সেই ভুলের জন্য কিন্তু অন্যান্য মানুষগুলো যেহেতু ক্ষমা করেছে তাই তারা সেই ভুলগুলোকে আবার পুনরায় সঠিক করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে। একটা মানুষ যখন নতুন কিছু করতে যায় তখন সেই কাজ সম্পর্কে তাদের কোন ধারণা থাকে না এবং সেই কাজে তাদের বিভিন্ন ধরনের ভুল হতে পারে।
কিন্তু আমরা যদি তাদেরও সেই ভুলগুলোকে ধরিয়ে দিয়ে ক্ষমা করে এবং আরেকবার সুযোগ দিয়ে তাদেরকে সেই কাজ করার সুযোগ দিয়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই তারা সেই কাজটি আবার মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে এবং সেই কাজটি সমাধান করে তারা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের অবশ্যই ক্ষমা করতে শিখতে হবে এবং আমরা যদি প্রত্যেকটা মানুষকে ভালোবেসে ক্ষমা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে ভালো একটা জায়গা পৌঁছে যেতে পারবো এবং সবাইকে ভালোবাসতে পারবো।
আসলে ক্ষমা করা একটি মহৎ গুণ এবং এই মহৎ গুণ যদি সবার মধ্যে থাকে তাহলে এই পৃথিবীতে মানুষে মানুষে আর কোন ধরনের দ্বন্দ্ব-বিভেদ থাকবে না এবং সবাই মিলেমিশে একসাথে বসবাস করবে এবং একসাথে কাজ করে জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্যই পৌঁছে নিয়ে যেতে পারবে। আসলে প্রত্যেকটা মানুষ যদি জীবনে ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু সবাই তাদেরকে অনেক বেশি সম্মান করে এবং তাদেরকে ভালোবাসে। আসলে ভুল করব বলে যে কোন কাজকর্ম না এই ধরনের চিন্তাভাবনা আমাদের মনের থেকে দূর করে দিতে হবে এবং প্রত্যেকটি কাজ সুন্দরভাবে সমাধান করার জন্য চেষ্টা করতে হবে।
এজন্য আমরা যখন অন্য কোন মানুষকে দেবো তারা বিভিন্ন ধরনের ভুল কাজ করছে তাহলে তাকে ক্ষমা করে দিয়ে তাকে পুনরায় সুযোগ দিতে হবে যাতে করে সে সেই কাজটি আবার সুন্দরভাবে সমাধান করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে গিয়ে সেই জীবনটাকে সবাই মিলে উপভোগ করতে পারে। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই ক্ষমা করার মতো একটি মহৎ গুণ থাকতে হবে এবং প্রত্যেকটি মানুষ প্রত্যেকটা মানুষের পাশে থাকতে হবে যাতে করে আমরা প্রত্যেকটা মানুষের কেউ উপরকে সাহায্য করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



.jpg)
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!