অল্প বিদ্যা মোটেও ভালো নয়।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ অল্প বিদ্যা মোটেও ভালো নয় সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অল্প শিক্ষা নিয়ে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মানুষের কাছে অতিরিক্ত জ্ঞান ঝেরে তারা নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী বলে মনে করে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা প্রকৃত শিক্ষিত ব্যক্তি তারা জীবনে কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করলেও সেই বিষয়টাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করে এবং কখনো মানুষের সাথে তর্কে জড়িয়ে পড়ে না। কেননা তারা নিজেদের থেকে অন্যের কাছ থেকে শিক্ষা অর্জনকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং সব সময় অন্যের কথা মন দিয়ে শোনার চেষ্টা করে।
আসলে আমরা যদি আমাদের শিক্ষাকে সঠিকভাবে জীবনে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে একটা সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সঠিকভাবে উপভোগ করতে পারবো। যারা মূর্খ ব্যক্তি এবং মূর্খদের সাথে যারা অল্প শিক্ষায় শিক্ষিত তারা দুজনেই কিন্তু সমাজের জন্য যেমন ক্ষতিকর তেমনি প্রত্যেকটা মানুষের জন্য তারা অত্যন্ত ক্ষতিকর। কেননা তারা তাদের এই অল্প বুদ্ধির দ্বারা জীবনে অনেক কিছু করতে চাই কিন্তু কোন কাজ সঠিকভাবে তারা সমাধান করতে পারে না। এজন্য এদের থেকে আমাদের দূরে সরে থাকতে হবে।
মানুষ হিসেবে যদি আমরা অন্য মানুষকে ভালবাসতে পারি এবং সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে একটা সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবো এবং জীবনের প্রত্যেকটা সময়কে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারব। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং জীবনের প্রত্যেকটা বিষয় থেকে আমাদের জ্ঞান অর্জন করে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এতে করে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারব।
আর এই পৃথিবীতে যারা খারাপ ব্যক্তি অর্থাৎ এই অল্প বিদ্যার মানুষগুলো জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না এবং তাদের মনের মধ্যে কখনো চেষ্টা থাকে না যে তারা সঠিক শিক্ষা অর্জন করে জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে সুন্দর জীবন উপভোগ করুক। এজন্য এই অল্প শিক্ষিত মানুষগুলো সব সময় পিছনের দিকে পড়ে থাকে এবং কেউ তাদেরকে কখনো সম্মান করে না এবং সবাই তাদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে প্রকৃত শিক্ষা অর্জন করে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং অল্প শিক্ষা নিয়ে কোন বিষয়ে নাক গলানো মোটেও উচিত নয়।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
| Vote Witness @seven.wit | Meet Speak on Steem |
|---|---|---|
We are the hope!