মানুষ চিনতে যারা ভুল করে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষ চিনতে যারা ভুল করে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা সব সময় নিজেদের আসল রূপ লুকিয়ে রাখার চেষ্টা করে এবং উপরে একটা মুখোশ পরে ঘুরে বেড়ায় যা দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না যে সেই মানুষটি ভালো মানুষ না খারাপ মানুষ। আসলে এই ধরনের মানুষ চেনা কিন্তু বড় কঠিন ব্যাপার এবং এই মানুষগুলো জীবনে কখনো ভালো হতে পারে না এবং তাদেরকে আপনি যতই ভালোর দিকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করুন না কেন এই বহুরূপী মানুষগুলো সব সময় খারাপ থেকে যায় এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করে।
একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সঠিক মানুষ চিনতে পারি এবং তাদের সাথে বিভিন্ন ধরনের সম্পর্কে জড়িয়ে পড়ি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি একবার মানুষ চিনতে ভুল করি এবং খারাপ মানুষকে আপন করে নিয়ে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি আর উপভোগ করতে পারবোনা।
এজন্য প্রত্যেকটা মানুষ অবশ্যই যাচাই করে দেখতে হবে এবং যাচাই করার পর যদি মনে হয় সেই মানুষটি ভালো মানুষ তাহলে তার সাথে মেলামেশা করবেন এবং যে মানুষটি মনে হয় খারাপ মানুষ তাহলে সেই মানুষটির সাথে আপনি কখনো মেলামেশা করবেন না এবং এই মানুষটির থেকে সব সময় দূরে সরে থাকার চেষ্টা করবেন। এভাবে যদি আপনি ভালো এবং খারাপের পার্থক্য থেকে ভালো মানুষ গ্রহণ করতে পারেন তাহলে যা আপনি জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারবেন এবং খারাপ মানুষের থেকে দূরে সরে থাকতে পারবেন।
প্রত্যেকটা মানুষ চিনে যদি আমরা তাদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং জীবনের সকল বাধা পেরিয়ে যেতে পারবো। তাইতো আমাদের সব সময় ভালো জিনিস চিন্তা-ভাবনা করতে হবে এবং ভালো জিনিস চিন্তা ভাবনা করে জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। এতে করে কিন্তু অবশ্যই আমরা জীবনে সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবো এবং আমাদের জীবনে একজন ভালো মানুষ পেয়ে যাব।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।