প্রিয় মানুষের আঘাত।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রিয় মানুষের আঘাত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


এই পৃথিবীতে সব কিছু সহ্য করা গেলেও প্রিয় মানুষের আঘাত কখনো সহ্য করা যায় না এবং এই প্রিয় মানুষগুলোর আঘাত পাওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আছে যারা একদম উঁচু থেকে নিচুতে চলে যায় এবং তারা তাদের নিজেদের জীবনটাকে আস্তে আস্তে করে নষ্ট করে ফেলে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব আমাদের প্রিয় মানুষকে কখনো মনের ভুলে আঘাত না দেওয়ার জন্য এবং প্রিয় মানুষের সাথে ভালো সময় কাটানোর জন্য যাতে করে আমরা জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারি।


পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা জীবনে কখনো ভালো কাজকর্ম করে না এবং তারা তাদের নিজেদের জীবনটাকে কখনো সুন্দরভাবে সুন্দর জায়গায় পৌঁছেন নেওয়ার চেষ্টা করে না। আসলে একজন প্রিয় মানুষ যেমন তার কাছের মানুষকে জীবনে সামনের দিকে এগিয়ে চলার ক্ষেত্রে সবথেকে বেশি অনুপ্রেরণা দিতে পারে ঠিক তেমনি তাকে নিচের দিকে নামিয়ে দেওয়ার জন্য শুধুমাত্র তার আঘাত যথেষ্ট। এজন্য এই পৃথিবীতে আমরা যতই কষ্ট পাই না কেন আমরা আমাদের দুজন মানুষ গুলোকে কখন আঘাত দেবো না।


আমরা যদি তাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো এবং জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব। এজন্য প্রিয় মানুষকে অবশ্যই সাহায্য করতে হবে তাকে ভালো রাখার জন্য এবং তার সাথে ভালো আচরণ করার জন্য। একমাত্র প্রিয় মানুষ একটা মানুষকে একদম খারাপ সময় থেকে বের করে আনতে পারে এবং তার জীবনটাকে সে পরিবর্তন করে দিতে পারে।


এজন্য এই পৃথিবীতে সব কিছুর আঘাত সহ্য করা গেলেও প্রিয় মানুষের আঘাত কখনো সহ্য করা যায় না এবং প্রিয় মানুষের দেওয়া একটি কষ্ট আমরা কখনো ভুলে থাকতে পারিনা। প্রিয় মানুষ আমাদের জীবনে এমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে গুরুত্বপূর্ণ ভূমিকা অন্য কোন মানুষ কখনো পালন করতে পারেনা। এজন্য আমরা সবসময় প্রিয় মানুষগুলোর সাথে ভালো আচরণ করার চেষ্টা করবো এবং প্রিয় মানুষগুলোর সাথে সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে একই সাথে সুন্দরভাবে বসবাস।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।