অতিরিক্ত জেদ ভালো নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত জেদ ভালো নয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীতে কিছু কিছু লোক আছে যারা ভালো জেদ ধরে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং জীবনের প্রত্যেকটা কাজে তারা সফলতা অর্জন করতে পারে। আবার কিছু কিছু মানুষ আছে যারা জীবনে কখনো ভালো কোন কিছু করতে পারে না এবং তাদের এই অতিরিক্ত খারাপ জেদ এর কারণে তারা জীবনের মূল লক্ষ্য থেকে সব সময় পিছিয়ে যায় এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তারা আর কখনো সুন্দরভাবে উপভোগ করতে পারে না। এজন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
কিছু কিছু মানুষ আছে যারা মানুষকে কখনো ভালবাসে না এবং জেদ ধরে সে মানুষগুলোর থেকে দূরে সরে থাকে। আসলে এই অতিরিক্ত জেদ কখনো ভালো না এবং এই জেদ এর কারণে সব সময় অন্যান্য মানুষগুলো এই মানুষদের থেকে দূরে সরে যায় এবং তারা তাদের জীবনটাকে কখনো সুন্দরভাবে উপভোগ করতে পারে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে অতিরিক্ত কোন কিছুই ভালো না এবং সব সময় আমাদের ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।
কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং অন্য মানুষের ক্ষতি করে তারা জীবনে আনন্দ উপভোগ করার চেষ্টা করে। আসলে এই মানুষগুলোর থেকে সব সময় আমাদের সাবধান থাকতে হবে এবং আমরা যদি সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তই আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারবো।
এর জন্য অবশ্যই আমাদের সবসময় সচেতন থাকতে হবে এবং সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। আসলে যারা ভালো মন নিয়ে মানুষের সাথে মেলামেশা করে তারা অবশ্যই ভালো মানুষ এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে অবশ্যই সম্মান করে। আর যারা অতিরিক্ত জেদ নিয়ে জীবনে বসবাস করার চেষ্টা করে তারা কিন্তু কখনো মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না এবং সবাই আস্তে আস্তে করে তাদের জীবন থেকে দূরে সরে যায়। এজন্য অবশ্যই আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে এবং ভালো ভাবে জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
