নিজের জন্য একটু সময় বের করুন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজের জন্য একটু সময় বের করুন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন অন্যের জন্য কাজ করে এবং অন্যের জন্য কাজ করতে করতে তারা নিজেদের জন্য একটু সময় বের করতে পারে না। আসলে এই মানুষগুলো কখনো নিজেদের সুখের কথা চিন্তাভাবনা করে না এবং সবসময় মানুষের সুখের কথা চিন্তা-ভাবনা করে এবং মানুষের জন্য কাজ করে। কিন্তু দিনশেষে তারা কিন্তু কখনো মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে দূরে সরিয়ে দেয় এবং তাদেরকে আর কখনো আগের মত করে কাছে পেতে পারে না।


কেননা এই পৃথিবীতে সবাই স্বার্থপর এবং সবাই সবার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে এবং আপনি যতক্ষণ অন্য মানুষের জন্য করতে থাকবেন ততক্ষণ তারা আপনার সাহায্য নিতে থাকবে এবং একটা সময় আপনাকে দূরে সরিয়ে দেবে এবং আপনার থেকে সকল ধরনের সম্পর্ক তারা মুছে দেবে। এজন্য আমাদের অবশ্যই ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং নিজেদের জন্য কিছু না কিছু করতে হবে যাতে করে আমরা জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি।


আসলে দিনশেষে যদি আমরা নিজেদের জন্য একটু সময় বার করতে না পারি তাহলে কিন্তু আমরা নিজেরাও কখনো ভালো থাকতে পারবো না এবং আমাদেরকে কেউ কখনো আগের মত করে ভালবাসতে পারবে না। অর্থাৎ যারা অন্যের কাছ থেকে ভালোবাসা পায় না তারা অবশ্যই নিজেদেরকে ভালবাসবে এবং নিজেদের জন্য সময় বের করে নিজেদের পিছনে একটু সময় ব্যয় করতে হবে যাতে করে নিজেদেরকে একটু সুন্দরভাবে রাখা যায় এবং মনের দিক থেকে আমরা একটু শান্তি পেতে পারি।


এজন্য আমরা অবশ্যই নিজেদের জন্য একটি সময় বের করে ভালো সময় কাটানোর চেষ্টা করব এবং নিজেদের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করব। কেননা আমাদের জন্য কেউ যেহেতু কোন কাজ করে না তাই নিজেদের জন্য নিজেদের সময় বের করতে হবে এবং নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। আমরা যদি নিজেদেরকে ভালো রাখতে পারি তাহলে সবকিছু আমাদের কাছে ভালো লাগবে এবং আমরাও কিন্তু অন্য মানুষকে ভাল রাখতে পারব এবং তাদের ভালোর জন্য কাজ করতে পারবো।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।