দূরে গেলে আপন পর চেনা যায়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দূরে গেলে আপন পর চেনা যায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে এই পৃথিবীতে প্রকৃত আপনার যারা প্রকৃত প্রিয় মানুষ তাদের পাশে সব সময় আপনি থাকবেন এবং তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসার চেষ্টা করবেন। কেননা আপনি যদি তাদেরকে ভালোবাসতে না পারেন তাহলে তারা আপনার কাছে আর কখনো স্থায়ী হবে না এবং আপনার থেকে আস্তে আস্তে তারা দূরে সরে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে গেলে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকে সেখানে নিয়ে আসার চেষ্টা করব।
একটা জিনিস আপনি মনে রাখবেন যে আপনি যখন আপনার প্রিয় মানুষগুলোর থেকে দূরে সরে থাকবেন তখন আপনার তাদের কথা মনে পড়বে এবং তাদের কাজগুলো আপনাকে সবসময় বেদনা দেবে। কেননা যে ভালো কাজগুলো আপনার জন্য তারা করেছে তখন কিন্তু সেই কাজগুলো তারা আর করতে পারবে না এবং আপনার দুঃখে কখনো তারা পাশে থাকতে পারবেনা। আসলে তখনই আপনি আপনার সেই প্রিয় মানুষ গুলোর কথা বুঝতে পারবেন এবং তাদের প্রয়োজন যা আপনার জীবনে কতটা বেশি তাও আপনি টের পাবেন।
এজন্য আমরা সবসময় আমাদের প্রিয় মানুষগুলোর কথা মনে রাখার চেষ্টা করবো এবং তাদের সাথে ভালো আচরণ করবো। একটা দিনের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের কাছের মানুষগুলোকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারি তাহলে আমাদের জীবনে আর কোন ধরনের কোন কষ্ট থাকবে না এবং আমরা সবাই মিলে সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। এজন্য সবাইকে অবশ্যই চেষ্টা করতে হবে সবাইকে ভালো রাখার জন্য।
যদিও আমাদের সামর্থে যতটুকু করা যায় ততটুকু তাদেরকে খুশি রাখার চেষ্টা করব। কিন্তু নকল খুশি রেখে তাদেরকে আনন্দ দেওয়ার কোন মানে নেই। আসলে প্রিয় মানুষগুলো একমাত্র প্রিয় মানুষের দুঃখ কষ্ট বুঝতে পারে এবং এই পৃথিবীতে আমরা সবসময় প্রিয় মানুষগুলোর জন্য বেঁচে থাকার স্বপ্ন দেখি। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা সুন্দরভাবে প্রত্যেকটা প্রিয় মানুষকে নিয়ে এক জায়গায় বসবাস করতে পারি এবং তাদের সাথে ভালো সময় আমরা সবাই মিলে অতিবাহিত করতে পারি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
