জীবনে শেষ বলে কিছু নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনে শেষ বলে কিছু নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
জীবনে শেষ বলে কোন কিছুই নেই অর্থাৎ আপনি যতই জীবনে কাজ করুন না কেন একটা কাজের পর আরেকটা কাজে এসে জুটবে এবং এই কাজ করতে করতে একটা সময় এমন এসে দাঁড়াবে যে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন তবু কিন্তু আপনি বসে থাকবেন না এবং পরবর্তী কাজের জন্য আবার পুনরায় বেরিয়ে পড়বেন। আসলে এই জীবনের শেষ বলে কোন কিছুই নেই এবং মানুষ যদি এইভাবে সারা জীবন কাজ করে যেতে পারে তাহলে অবশ্যই তারা জীবনে উন্নতি লাভ করতে পারবে।
একটা জিনিস মনে রাখতে হবে যে যারা মনে করে যে এই জীবনে সব কিছু শেষ আছে তারা ভুল জানে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে বেশিদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে না এবং জীবনটাকে কখনো আগের মত করে সুন্দর করতে পারেনা। এভাবে যদি আমরা সবসময় বিভিন্ন ধরনের ভালো কাজের মধ্যে থাকতে পারি এবং পরপর কাজ করে যেতে পারি তাহলে আমাদের মনের মধ্যে খারাপ কোন জিনিস কখনো অবস্থান করতে পারবে না এবং আমরা সুন্দর ভাবে আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
আসলে জীবনে প্রত্যেকটা জিনিসের অবশ্যই সে এসেছে কিন্তু সেই শেষটা হলো আমাদের মৃত্যু। অর্থাৎ আমাদের যেদিন মৃত্যু হবে ততদিন পর্যন্ত আমরা বিভিন্ন ধরনের কাজ সবসময় করে যাব এবং এইভাবে কিন্তু আমরা অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যাবো এবং জীবনটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করব। এই পৃথিবীতে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করে এবং কাজকর্ম করতে করতে তাদের জীবনটা কাজের মধ্যে কেটে যায়।
আর আপনি যদি কোন ধরনের কাজ না করে শুধুমাত্র বসে থাকেন তাহলে আপনার জীবনটা কখনো ভালোভাবে কাটবে না এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আপনি আর আগের মতো করে উপভোগ করতে পারবেন না এবং সব সময় আপনাকে কোন না কোন সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারব এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Good article, everything is correct.