যারা মানুষকে ঘৃণা করে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যারা মানুষকে ঘৃণা করে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।



image.png



লিংক


পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় নিচে শ্রেণীর মানুষদেরকে ঘৃণা করে এবং তারা কখনো এই নিসে শ্রেনীর মানুষদেরকে সঠিকভাবে সহ্য করতে পারে না এবং তারা বিভিন্নভাবে তাদের উপর অন্যায় অত্যাচার করে। আসলে এই মানুষগুলো কখনো ভালো প্রকৃতির মানুষ হতে পারে না এবং এদের আচার-আচরণ দেখলেই বুঝা যায় যে এদের যতই অর্থ থাকুক না কেন এরা কতটা নিচু প্রকৃতির মানুষ এবং এদের এই মন-মানসিকতার পরিবর্তন কখনোই হবে না এবং তারা কখনো মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে না।


আসলে আমরা যদি মানুষকে ভালবাসি তাহলে সে মানুষগুলো সব সময় আমাদেরকে ভালোবাসার চেষ্টা করবে এবং আমরা যদি তাদেরকে বিভিন্ন ধরনের বিপদ থেকে উদ্ধার করি তারাও কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় সুযোগ পেলেই আমরা যদি কোন ধরনের বিপদে পড়ি তখন তারা আমাদেরকে সে বিপদ থেকে বের করে আনার জন্য চেষ্টা করবে। কিন্তু বর্তমান সময়ে এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন যারা এই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসে এবং তাদেরকে আপন করে নেওয়ার চেষ্টা করে।


আসলে যারা খারাপ মানুষ তাদের মন মানসিকতা সবসময় খারাপ হয় এবং তারা কখনো কোনো মানুষের ভালো দেখতে পারে না এবং বিভিন্নভাবে চেষ্টা করে তারা মানুষের ক্ষতি করার জন্য। এই পৃথিবীতে যারা খারাপ প্রকৃতির মানুষ তাদেরকে কেউ কখনো পছন্দ করার চেষ্টা করে না এবং তারা সব সময় মানুষের কাছ থেকে একজন ঘৃণার পাত্র হয়ে যায়। এজন্য আমরা সব সময় নিজেদেরকে সংযত রাখার চেষ্টা করব এবং যথাসম্ভব মানুষকে ভালোবেসে আপন করে নেওয়ার চেষ্টা করব যাতে করে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারে।


এভাবে যদি আমরা মানুষকে ঘৃণা না করে তাদেরকে কাছে ডেকে নিতে পারি এবং একে অপরের বিপদে-আপদে সাহায্য করতে পারি তাহলে কিন্তু এই মানুষের মধ্যে আর কোন পার্থক্য থাকবে না এবং সবাই সুন্দরভাবে বসবাস করতে পারব এবং আমরা আমাদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় অবশ্য পৌঁছে নিয়ে যেতে পারবো। তাই আমরা সবসময় চেষ্টা করব যাতে করে মানুষকে ভালবাসতে পারি এবং মানুষকে আপন করে নিতে পারি যাতে করে আমরা তাদেরকে সব সময় কাছে পেতে পারি।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।