সত্য কখনো চাপা থাকে না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সত্য কখনো চাপা থাকে না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীতে যারা সত্য কথা বলে তাদের মতো সৎ সাহসী ব্যক্তি আর একটিও কোথাও পাওয়া যায় না এবং তারা সবসময় মানুষকে বিশ্বাস করার চেষ্টা করে এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে অবশ্যই সম্মান করে। কেননা তারা কখনো মিথ্যাকে ভয় পায় না এবং যে কোন মূল্যে তারা সবসময় সত্য জিনিসটাকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করে এবং যারা মিথ্যা কথা বলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সত্য কখনো চাপা থাকে না।
আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি হাজারো মিথ্যা দিয়ে একটা সত্যকে কখনো চেপে রাখতে পারবেন না এবং যে কোন কিছুর বিনিময় আপনি সবসময় সত্য জিনিসটাকে সবার সামনে তুলে ধরতে পারবেন এবং সত্যকে সাথে নিয়ে জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এভাবে কিন্তু অবশ্যই আপনি জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনি আপনার নিজের জীবনটাকে একটা সুন্দর জীবনে অবশ্যই রূপান্তরিত করতে পারবেন। এজন্য সব সময় সত্য কথা বলতে হবে।
পৃথিবীতে যারা সত্য বলতে ভয় পায় এবং বিভিন্নভাবে মিথ্যা বলে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তারা জীবনে কিন্তু কখনো সুখ শান্তি উপভোগ করতে পারে না এবং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তারা এই মিথ্যাকে আশ্রয় করে বেঁচে থাকে এবং এইভাবে বেঁচে থাকার কোন উদ্দেশ্য থাকে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা যে কোন কিছু কি উপেক্ষা করে সব সময় সত্যকে সবার সামনে প্রকাশ করার সৎ সাহস রাখতে পারি।
একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি সত্য কথা বলে জীবনে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেন তাহলে কোন কিছু আপনাকে আর আটকে রাখতে পারবে না এবং যে কোন কিছুর বিনিময়ে আপনি সবসময় মানুষের কাছে ভালোবাসার পাত্র হতে পারবেন এবং প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করবে। তাইতো সবসময় সত্য কথা বলতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যে সত্য কোনদিনও চাপা থাকে না। এই সত্য একদিন না একদিন অবশ্যই সবার সামনে প্রকাশ হবে এবং সত্যের জয় নিশ্চিত।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
খুব গুরুত্বপূর্ণ বিষয়ে লিখেছেন। আজকাল শতভাগ সত্য বলা মানুষ খুঁজে পাওয়া মুশকিল হয়ে গেছে।এত মিথ্যার মাঝেও যদি কেউ সত্য বলতে পারেন,তাহলে সমাজে তিনিই শ্রেষ্ঠ ব্যক্তি। এমনকি তিনি সকলের নিকট শ্রদ্ধার পাত্র হিসেবে গণ্য হবেন।কারণ,সত্য মানুষকে সম্মানিত করেন।