প্রতিটা জিনিসের মর্ম বুঝতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে প্রতিটা জিনিসের মর্ম বুঝতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে অবশ্যই প্রত্যেকটা জিনিসের মর্ম বোঝাতে হবে যাতে করে তারা অবহেলার ছলে সেই জিনিসটাকে নষ্ট না করে। কিছু কিছু মানুষ আছে যাদের কাছে সবকিছু প্রচুর পরিমাণে থাকার জন্য তারা বিভিন্নভাবে সেই জিনিসগুলোকে নষ্ট করে এবং সেই জিনিসের সঠিক মর্ম না বুঝে সে জিনিসটাকে দূরে সরিয়ে দেয়। আসলে এই জিনিসগুলো কখনোই ভালো না এবং এই মানুষগুলো পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের কষ্ট পেয়ে জীবনে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে।
একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সঠিক মর্ম বুঝতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা মানুষ অবশ্যই যদি সঠিক জিনিস গ্রহণ করতে পারে এবং কষ্ট করে সেই জিনিসটা অর্জন করতে পারে তাহলে সেই জিনিসের সঠিক মর্ম কিন্তু তারা সব সময় বুঝতে পারবে।
কিন্তু আপনি যদি কষ্ট না করে কোন জিনিস সহজে পেয়ে যান তাহলে সেই জিনিসের মর্ম আপনি কখনোই বুঝতে পারবেন না এবং সেই জিনিসটাকে আপনি বিভিন্নভাবে তুচ্ছ করবেন এবং সেই জিনিসটা আপনি নষ্ট করে ফেলবেন। এজন্য জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি জিনিসের অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং প্রত্যেকটি জিনিসের সঠিক মর্ম দিতে হবে যাতে করে আমরা সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনটাকে একটা সুন্দর জীবনের রূপান্তরিত করতে পারি।
একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ছোটবেলায় থেকে যদি আমরা প্রত্যেকটা শিশুকে সব জিনিসের সঠিক মর্ম বোঝাতে পারি তাহলে কিন্তু তারা কখনো কোন জিনিসের অপচয় করবে না এবং প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গ্রহণ করে তারা আস্তে আস্তে করে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবে। এজন্য প্রত্যেকটা জিনিস আমাদের সঠিকভাবে গ্রহণ করতে হবে এবং প্রত্যেকটা জিনিসের সঠিক মর্ম দেওয়ার চেষ্টা করতে হবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।