খারাপ পরিবেশ।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ পরিবেশ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
খারাপ পরিবেশে যদি আমরা থাকি তাহলে সেই পরিবেশের থেকে আমরা কোন ভালো জিনিস কখনো গ্রহণ করতে পারবো না এবং আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় কখনো পৌঁছে নিয়ে যেতে পারবো না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি খারাপ পরিবেশের থেকে ভালো পরিবেশে যেতে চাই তাহলে সেই খারাপ পরিবেশের খারাপ জিনিস গুলো আমাদের ত্যাগ করতে হবে এবং ভালোভাবে জীবনে সামনের দিকে এগিয়ে চলা চেষ্টা করতে হবে। কেননা খারাপ পরিবেশে জীবনে কখনো ভালো হওয়া যায় না।
যারা খারাপ পরিবেশের মধ্যে থাকতে অভ্যস্ত হয়ে গেছে তারা জীবনে কখনো ভালো মানুষ হতে পারে না এবং এই মানুষগুলো সংস্পর্শে যে মানুষগুলো আসবে তারাও কিন্তু আস্তে আস্তে করে খারাপ হয়ে যাবে এবং তাদের মন মানসিকতা কখন আগের মত আর ভালো থাকবে না। এজন্য খারাপ পরিবেশের মধ্যে বেড়ে ওঠা প্রত্যেকটা শিশু জীবনের ভালো পথে কখনো এগিয়ে যেতে পারে না এবং এইভাবে তারা তাদের নিজেদের জীবনটাকে আস্তে আস্তে করে নষ্ট করে ফেলে। এজন্য পরিবেশ অবশ্যই ঠিক রাখতে হবে।
একটা পরিবেশ ঠিক রাখতে গেলে সর্বপ্রথম আমাদেরকে ভালো কাজ করতে হবে এবং পরিবেশের মধ্যে যারা খারাপ কাজ করে তাদেরকে সেই খারাপ কাজের থেকে বের করে আনতে হবে অথবা সেই খারাপ কাজের জন্য তাদেরকে কঠোর শাস্তি দিতে হবে। এভাবে যদি আমরা খারাপ কাজগুলো আস্তে আস্তে দূরে সরিয়ে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই সবাই ভালো কাজ করবে এবং ভালো কাজ করে সে খারাপ পরিবেশটাকে পুনরায় ভালো পরিবেশে রূপান্তরিত করবে এবং সেখানে সবাই আনন্দে বসবাস করতে পারবে।
আপনি একটা খারাপ পরিবেশের মধ্যে যতই আনন্দে বসবাস করার চেষ্টা করুন না কেন আপনি কখনো সেই আনন্দ বসবাস করতে পারবেন না এবং আপনার জীবনটাকে একটা সুন্দর জীবনে কখনো রূপান্তরিত করতে পারবেন না। এর ফলে কিন্তু আপনার পুরো জীবনটাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং এই সমস্যাগুলো সমাধান করতে করতে এমন একটা সময় আসবে যখন আপনি আর ভালো কোন কিছু করতে পারবেন না এবং এর ফলে আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
https://steemit.com/passive/@davidjames/how-i-earned-usd100-per-month-doing-absolutely-nothing-with-bixberry