অন্যায়ের শাস্তি কঠোর হতে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অন্যায়ের শাস্তি কঠোর হতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক


পৃথিবীতে যারা অন্যায় কাজ করে তাদের অবশ্যই কঠোর শাস্তি পেতে হবে এবং তারা যদি কঠোর শাস্তি না পায় তাহলে জীবনে কিন্তু তাদের এই খারাপ কাজ আরো দিন দিন তারা চালিয়ে যাবে এবং মানুষকে কখনো মানুষ হিসেবে গণ্য করবে না। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের পৃথিবীতে যদি অন্যায়ের শাস্তি না থাকতো তাহলে প্রতিনিয়ত মানুষ বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে যেত এবং তাদের এই অন্যায় কাজ করার ফলে সাধারণ মানুষেরা অনেক বেশি কষ্ট পেতে এবং তারা সুখে শান্তিতে কখনো বসবাস করতে পারত না।


যারা অন্যায় কাজ করে তারা যদি এই অন্যায়ের কাজের শাস্তি পায় তাহলে কিন্তু পরবর্তীতে তারা এই ধরনের অন্যায় কাজ করতে ভয় পাবে এবং তারা সব সময় এই ধরনের খারাপ কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবে। পৃথিবীতে যারা খারাপ মানুষ তারা জীবনে কখনো ভালো হয় না এবং এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আমরা সবাই একত্রিত হতে পারি তাহলে অবশ্যই তাদের এই খারাপ কাজ থেকে আমরা দূরে সরিয়ে আনতে পারব এবং পরবর্তীতে খারাপ কাজ করার আগে তারা দুইবার চিন্তা করবে।


আর আমরা যদি সবসময় ন্যায়ের পাশে থাকতে পারি এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করে যেতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে একটা সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারবো এবং সেখান থেকে আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো। যে দেশে মানুষ ভালো সেই দেশ সব সময় সামনের দিকে এগিয়ে যায় এবং যারা বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে তারা কিন্তু কখনো জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং একই সাথে তারা মানুষকে কখনো সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন ধরনের সাহায্য করে না।


এজন্য সব সময় আমরা অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করবো এবং কেউ যদি আমাদের সামনে অন্যায় করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করব। যারা অন্যায় করে তারা কিন্তু সবসময় দলবদ্ধ ভাবে থাকে তাই আমরা সব সময় একই রকম ভাবে দলবদ্ধ হয়ে এই অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করবো এবং জীবনের সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাব যাতে করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারি এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে আমরা সবাই মিলে উপভোগ করতে পারি।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।