ক্ষমতার জন্য মানুষ লড়াই করে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ক্ষমতার জন্য মানুষ লড়াই করে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে সবাই এখন মানুষের সাথে মানুষের লড়াই হচ্ছে এবং এই লড়াই হচ্ছে ক্ষমতার জন্য। মানুষ তার নিজের ক্ষমতা কি করে বৃদ্ধি করবে এজন্য তারা সবসময় চেষ্টা করে এবং তারা এর জন্য প্রয়োজন হলে যুদ্ধ পর্যন্ত যেতে প্রস্তুত থাকে। আসলে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তাদের কখনো ক্ষমতার প্রয়োজন হয় না এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে মন থেকে অবশ্যই ভালোবাসে এবং সম্মান করার চেষ্টা করে। আপনি যদি মনে করেন যে আপনার ক্ষমতা বেশি তাই আপনাকে সবাই সম্মান করবে তাহলে এটি ভুল কথা।
একটা মানুষকে তখনই মানুষ সম্মান করবে যখন সেই মানুষটি সুন্দরভাবে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবে এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তারা সুন্দরভাবে উপভোগ করতে পারবে। যারা ক্ষমতার অপব্যবহার করে তারা কিন্তু জীবনে কখনো মানুষের কাছ থেকে ভালোবাসা পায় না এবং প্রত্যেকটা মানুষ তাদেরকে মন থেকে ঘৃণা করে এবং তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করে। এজন্য অবশ্যই আমাদের জীবনে ভালোভাবে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং ভালো মানুষের মতন পৃথিবীতে বসবাস করার চেষ্টা করতে হবে।
একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা মানুষ হিসেবে যদি মানুষকে প্রকৃত ভালবাসতে পারি তাহলে কিন্তু এই পৃথিবীতে ক্ষমতার জন্য কেউ কখনো লড়াই করবে না এবং প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকবে এবং সবাই সবাইকে অবশ্যই সম্মান করতে চেষ্টা করবে। এজন্য আমরা জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালো কাজ করব এবং জীবনটাকে উপভোগ করার চেষ্টা করব। তাহলেই কিন্তু আমরা জীবনে অবশ্যই ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে পারবো।
আসলে যারা এই ক্ষমতার জন্য লড়াই করে তারা কখনো ভালো মনের মানুষ হতে পারে না এবং তাদের জীবনে ক্ষমতা এলেও তারা কিন্তু সেই ক্ষমতার সঠিক ব্যবহার আর করতে পারে না এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা ক্ষমতা পেলেও তারা অনেক বেশি কষ্টে বসবাস করে। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা সুন্দরভাবে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে একটা সুন্দর জায়গায় নিয়ে গিয়ে সবাই মিলে উপভোগ করতে পারি।
লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।