"রাখী বন্ধনের সেই দিনগুলো"

in আমার বাংলা ব্লগ • 28 days ago

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ আপনাদের সঙ্গে আমি নতুন অনুভূতি শেয়ার করার জন্য চলে আসলাম।


রাখী বন্ধনের সেই দিনগুলো

GridArt_20260830_105624424.jpg

সেদিনের সেই স্মৃতিগুলি মুছে যায় আচমকা,
ফিকে আলো কিংবা দেওয়ালে জমা শেওলার আস্তরনের মতো।।

মাঝে মাঝেই মনে হয়, আমি কি ভুলে গেছি সেই দিনগুলো!
নাকি স্মৃতির পাতার অনেক গভীরে চলে গেছে?
হ্যাঁ, আমি সেই দিনগুলোর কথা বলছি যেখানে আমার বাংলা ব্লগের সমস্ত ভাই বোনদের আমরা রাখি বন্ধনের শুভেচ্ছা জানাতাম।দাদাদের রাখি পড়াতাম ভার্চুয়ালি আবার একটি দিনের রাতে অনুষ্ঠান হতো।যেখানে ভার্চুয়াল বলে মনেই হতো না কখনো,আবার গিফটও পেতাম।কখনো রাখীর diy তৈরি করতাম নিজ হাতে।

IMG_20260830_105451.jpg

না,আমি তো ভুলিনি!কিন্তু সেই দিনগুলো ভেবেই অনেক কষ্ট লাগে।যেখানে একটি বড় পরিবার ছিল, আনন্দ ছিল।ধীরে ধীরে তৈরি হওয়া ধৈর্য্যের আকর ছিল, নিমিষেই সব পরিশ্রমের ইতি ঘটে গেল।এখন বেশ অবাক লাগে ক্ষুদ্র কয়েকটি পিপীলিকার জন্য বড় একটি ভীত ভেঙে পড়ার যন্ত্রনা আমাকে ভাবায়।মাথা তুলে দাঁড়াবার ইচ্ছে থাকলেও আমরা ব্যর্থ খুঁটি ছাড়া।

IMG_20260830_105402.jpg

যাইহোক আমার বাংলা ব্লগের সকল দাদা,দিদি ,ভাই ও বোনদের জানাই রাখী বন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা।আমি নিজেও অনেক দূরে আছি তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আমার দাদাকেও রাখী পড়াতে পারিনি।কিন্তু আমাদের মেয়েদের হোস্টেলে ছোট্ট করে একটি রাখি উৎসব পালন হয়েছিল।যেখানে তারা আমাকে রাখী বেঁধে দিয়েছিল এবং আমিও তাদেরকে বেঁধে ছিলাম।তাছাড়া আমাদেরকে টিফিনও দেওয়া হয়েছিল।একটি করে পেস্ট্রি এবং চকলেটের প্যাকেট।একটি প্যাকেটের মধ্যে 5-6 টি চকলেট ছিল, যেগুলি মার্বেলের মতো গোল ছিল।পেস্ট্রির উপর প্রচুর বাদামের আস্তরণ ছিল।।

IMG_20260830_110301.jpg


আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 28 days ago 

Thank you so much ma'am @chant.