বাড়ির ছোট্ট সবজি বাগান: ২ || বন শিমের সুন্দর মুহুর্ত

in আমার বাংলা ব্লগ • 2 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী চঞ্চল রাখার দারুণ সুযোগ কাজে লাগানোর চেষ্টা করেছি। কারণ এবারের পূজোয় বেশ ভালো এবং লম্বা চওড়া ছুটি উপভোগ করার সুযোগ পেয়েছি। আর আমার কাছে সুযোগ পাওয়ার মানেই হলো প্রকৃতির সান্নিধ্যে একটু বেশী সময় ব্যয় করা। যেহেতু বাড়িতে ছোট একটা সবজি বাগান আছে, সেহেতু অতিরিক্ত সময় পাওয়ার মানেই হলো সেখানে একটু বাড়তি সময় বিনিয়োগ করা।

এবারের সময়গুলো আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ বিনিয়োগ হয়েছে, কারণ পুরো সময়টুকুর সুন্দর ব্যবহার হয়েছে। যেমন বাগান বড় করা, সুন্দর করা এবং আগাছামুক্ত করা, বাগানের এক কোনে মুরগি পালনের নিমিত্তে কোন খোয়ার তৈরী করা। সবগুলো কাজই খুব সুন্দরভাবে সম্পন্ন করেছি। মাঝে মাঝে মনে হয়না একটু বেশী চঞ্চল জীবন, মাঝে মাঝে তেমনি মনে হয়না একটু বেশী উপভোগ্য জীবন। আপনি খেয়াল করে দেখবেন যখন সুন্দর সময় ব্যয় করেন, তখন আপনার কাছে সময়গুলোর তাৎপর্য অনেক বেশী মনে হবে।

bonshim (2).jpg

যাইহোক, অনেক দিন আগে বেশ কিছু বন শিমের দৃশ্য শেয়ার করেছিলাম আমার বাংলা ব্লগের ডিসকর্ডে, কয়েক বার এমন অধিক সংখ্যায় শিম সংগ্রহ করেছি। সত্যি বলতে এবার গাছটা বেশ দারুণভাবে বড় হয়েছে, যেহেতু এবার বৃষ্টিপাতও বেশী হয়েছে। প্রচুর ফুল এসেছিলো গাছে, যদি সবগুলো ফুলে শিম আসতো তাহলে হয়তো বাড়ি ভরে যেতো। তবুও যতটা শিম ধরেছে আলহামদুলিল্লাহ, অনেক বেশী।

bonshim (4).jpg

bonshim (5).jpg

না না বন শিম গাছের জন্য আলাদা কোন জায়গা ছিলো না, বরং বন শিম গাছ এবং পেস্তা আলুর গাছ দুটোই পেয়ারা গাছে উঠিয়ে দেয়া হয়েছিলো, যতটা হয় আরকি এইটা ভেবে। কিন্তু সেটা আসলেই ভাবনার চেয়ে বড় হয়েছিলো, দুটো গাছই পেয়ারা গাছকে একদম ঢেকে দিয়েছিলো। সুতরাং বুঝতেই পারছেন গাছগুলো কতটা সুন্দরভাবে বড় হয়েছে এবং চারপাশে ছড়িয়েছে। শিম এখনো গাছে রয়েছে।

bonshim (3).jpg

অবশ্য এই পোষ্ট যখন শেয়ার করা হবে তখন গাছে শিম থাকবে কিনা সন্দেহ আছে। কারণ আমার পোষ্টগুলো যখন লেখা হয় তার অনেক দিন পর সেগুলো প্রকাশ করা হয়। বলতে পারেন এখানে একটা সিডিউল কিংবা জ্যাম আছে হা হা হা। আমি সচারচর তাৎক্ষণিকভাবে খুব কম সংখ্যক পোষ্ট লিখি। যাইহোক, বাড়ির বাগানে থাকা বন শিমের আজকের দৃশ্যগুলো আপনারা উপভোগ করবেন বলে আশা প্রকাশ করছি।

bonshim (1).jpg

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png