সময়ের দাবী || দই ফুচকা

in আমার বাংলা ব্লগ • 11 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতাগুলোকে আরো বেশী চঞ্চল রাখার চেষ্টা করছি। অবশ্য এর জন্য সময়ের কিছু দাবী থাকে সেগুলোকেও পূর্ণতা দিতে হয়। দেখুন সব কিছুরই আলাদা একটা চাহিদা থাকে, চাহিদার আড়ালে একটা আকাংখা থাকে, আকাংখার আড়ালে একটা স্বাদ লুকিয়ে থাকে, আর সেই স্বাদের জন্য একটা লোভ সর্বদা জাগ্রত থাকে। সুতরাং এই সময়ের দাবী আড়ালে অনেকগুলো দাবী পূরণের চেষ্টাও করতে হয়।

ঠিক এই জন্যই আমাদের হৃদয়ের চঞ্চলতাগুলোকে চঞ্চল রাখতে গিয়ে অনেকগুলো বিষয়ের প্রতি যত্নশীল হওয়া লাগে। আমরা চাইলেই যেমন কোন কিছু পাওয়া সম্ভব নয়, আমরা কল্পনা করলেই কোন কিছু যেমন হয়ে যায় না, ঠিক তেমনি হৃদয়ের চঞ্চলতা চাইলেই সেটা হয়ে যায় না, বরং তার জন্য কতগুলো ধাপ কিংবা দাবী পূরণে সচেষ্ট হতে হয়। মাঝে মাঝে অবশ্য আমি সেখানে ফাঁকিও দেয়ার চেষ্টা করি, হি হি হি। কিছু ক্ষেত্রে ফাঁকিবাজিতেও মজা পাওয়া যায়।

time (2).jpg

অবশ্য খাওয়া দাওয়াতে মজা একটু বেশী থাকে। এইতো সেদিন হুট করেই সময়ের দাবী পূরণে সচেষ্ট হয়ে গেলাম। অবশ্য সেদিন সাথে সাথে সেটা হয় নাই বরং দাবীটা উঠেছিলো তার আগে দুইদিন পূর্বে, ঐ যে চাইলেই হুট করে সব হয়ে যায় না, তাই আমাকেও দুইদিন দেরী করতে হয়েছে, অপেক্ষার পরীক্ষায় পাশ করতে হয়েছে। তারপর গিয়ে সুযোগ এসেছি স্বাদের ষোলআনা পূর্ণ করার।

time (1).jpg

চটপটি কিংবা ফুচকা, এটা একটা মুখ রোচক খাবার, আমাদের সমাজে এটা অপছন্দ করে কিংবা খায় না তেমন কাউকে খুঁজে পাবেন না। হ্যা, একটা বিষয় আছে এখানে, সবাই সব জায়গায় এগুলো খায়না কারণ পরিস্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার আছে। আমরা অবশ্য সেদিন একটা বিখ্যাত জায়গায় গিয়েছিলাম, সেটা আবার ভালোবাসা রোড নামে পরিচিত হি হি হি, মানে লাভ রোড। আহা, কি মায়াবি নাম তার হি হি হি।

time (3).jpg

মিরপুরে এমন একটা জায়গা আছে সেটা আমি খুব দেরীতে জানতে পেরেছি, অবশ্য আগে জানলে আরো কিছু বাড়তি মজা নিতে পারতাম। না না না এখন আর সেই সুযোগ নেই, আরে ভাই বয়স হয়েছে না। সময়ের সব দাবীর কাছে আবার বয়স একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যায়। তবে স্বাদটা দারুণ হয়েছিলো বিশেষ করে দই ফুচকাটা অসাধারণ লেগেছে আমার কাছে। স্বাদটা এখনো মনে হচ্ছে মুখে লেগে আছে হি হি হি।

লোকেশনঃ লাভ রোড, মিরপুর।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png