“হঠাৎ ফ্লুতে আক্রান্ত"
সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
হঠাৎ করে এত ঠান্ডা পড়েছে যে ওয়েদার পরিবর্তনের কারণে ফ্লু জনিত নানান রোগ শোকে আক্রান্ত হচ্ছে ইংল্যান্ডের বিভিন্ন বয়সের লোকজন।আর এই ঠান্ডার সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এই ফ্লু। কারণ ঘরের জানালা দরজা সব সময় বন্ধ রাখা হয়। একজনের হলে ঘরের সকলেই দ্রুত আক্রান্ত হয়ে পড়ে।আর এই ফ্লু এখন আমার ঘরে হানা দিয়েছে। তিন চার দিন আগে বাচ্চারা সহ তাদের বাবার শরীর খারাপ ছিল। এখন আমি আক্রান্ত হয়ে পড়েছি।সর্দি, জ্বর, নোস ব্লক, খাওয়ার অরুচি ও বমির ভাব।আসলে শরীর খারাপ থাকলে কোন কিছুই ভালো লাগে না। এদিকে রান্না বান্না সহ ঘরের অনেক কাজকর্ম করতে খুব কষ্ট হয়।
তবে একটু সুখের বিষয় হচ্ছে গতকাল আমার বড় মেয়ে আমাকে যথেষ্ট হেল্প করেছে। যেমন থালা বাসন ধোয়া, এরপর ওয়াশিং মেশিন থেকে কাপড়-চোপড় বের করে সেগুলো মেলে দিয়েছে।নরমালি মেয়েদেরকে দিয়ে কোন কাজ করাই না, কিন্তু গতকাল সে ইচ্ছে করেই আমার অবস্থা খারাপ দেখে হেল্প করেছে।আর গতকাল সকাল বেলায় রান্নাবান্না সব শেষ করে ফেলেছিলাম, কারণ তখন অতটা খারাপ ছিলনা।তাই আজ আর রান্নাবান্না করতে হয়নি। কিন্তু আগামীকাল আবার রান্না বান্না করতে হবে।অবশ্য রান্নার কাজে হাজব্যান্ড হেল্প করে, সব কিছু কেটে কুটে রেডি করে দিবে। আমি শুধু চুলায় বসাবো। হাজব্যান্ড সময় পেলে কাটাকোটার কাজ সবকিছু আমাকে করে দেয়।আসলে এদেশে তো কোন হেল্পিং হ্যান্ড নেই তাই সকলের হাজব্যান্ড যথেষ্ট হেল্প করে তাদের ওয়াইফদেরকে।
অন্যদিকে বাংলাদেশ থেকে একটি ব্যাড নিউজ এসেছে। দুদিন আগে আমার মেজ ভাসুরের হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে। এখন তিনি ICU তে রয়েছেন।এখন একটু ঠিক রয়েছে। কিন্তু তারপরও অনেক টেনশন করছে সকলে, বিশেষ করে আমার শাশুড়িকে নিয়ে খুবই টেনশন করছে হাজব্যান্ড।কয়েক মাস আগে আমার শাশুড়ির অবস্থা খুব বেশি খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এখন তিনি বেশ ভালোই রয়েছেন। আর ভাসুরের এই অবস্থায় তার অবস্থা আবার খারাপ হয়ে যেতে পারে।যাই হোক সকলে দোয়া করবেন তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরেন।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করুন,আপনি সুস্থ হয়ে উঠবেন আমিন।আপনার ভাসুরের জন্য ও দোয়া রইলো।আল্লাহ সবাইকে সুস্থ রাখবেন,ভালো রাখবেন এমনটাই দোয়া করি।