আমার ছেলের খুনশুটি
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের খুনশুটির কথা।
আল্লাহর অশেষ রহমতে কিছু দিন আগে আমার ছেলে তার তৃতীয় জন্মদিন তথা দুই বছর পূর্ণ করল। এর মাঝে সে অনেক কিছু শিখেছে। সে এখন টুকটাক কথা বলতে পারে। হাটতে পারে। বায়না ধরতে পারে। সে কি চায় তা বলতে বা জানাতে পারে। তবে সবচেয়ে বড় যা সে পারে, তা হচ্ছে প্রচুর পরিমাণ রাগ করা আর তার মাকে বিরক্ত করতে পারে। মাঝে মাঝে আমার সঙ্গীর জন্য আমার অনেক খারাপই লাগে।
যাই হোক, সে বড় হচ্ছে, আর এসব তার সেই বেড়ে ওঠার অংশ। তাই এসব নিয়ে আমি মাথা ঘামাই না। বরং তার কিছু কান্ড আপনাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে তার নানা, মানে আমার শ্বশুর আর শ্বাশুরী, দুইজনই ওমরাহ হজ্ব করে এসেছেন। আসার সময় তারা তার জন্য একটি আরবী পোষাক তথা বড় পাঞ্জাবি নিয়ে এসেছেন। উনারা যেদিন বাংলাদেশে ফিরে আসে, তার পর দিনই ছিল শুক্রবার।
আমার শ্বশুর তাকে সাথে করে জুমার নামাজ পড়তে যায়। সে নিজেও সম্ভবত মজা পেয়েছে। কারন, এখন কোন সময় নাই, কিচ্ছু নাই, তার যখন মন চাইবে সে নামাজে যেতে চায়। তাকে সেই জুব্বা পরিয়ে মসজিদে নিয়ে যেতে হয়।
তবে আমার ধারণা এটা বাইরে যাওয়ার জন্য তার একটা বাহানা। কারন সে প্রচুর বাইরে ঘুরতে পছন্দ করে। তবে, মূল ঘটনা যাই হোক, আমার কিন্তু তার এই চালাকি ভালোই লাগে। আপনারা অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন।
Mi hijo también tenía esa edad cuando empezó a pedir salir a la calle con cualquier excusa, y lo del yubba para ir a la mezquita me sacó una sonrisa. ¿Al final el niño asocia el yubba solo con la mezquita o también lo quiere usar en casa?
He only wear it when he wants to go to prayer. Even insist me to wear mine.
¿Tu hijo tiene dos años y ya pide ir a la mezquita solo para salir a pasear? Me quedó la duda con el título, ¿qué significa khunshuti?
I think it’s common in that age. I grew up in a village. So, I was outside of home all the time. He don’t have that kind of luck. Anyway, that word means, Happy & Funny Moments.