ডাই পোস্টঃপুরাতন জিন্স প্যান্ট দিয়ে অর্গানাজার।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ আজ ১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ,শরৎকাল ।২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রীস্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি পুরাতন জিন্স প্যান্ট দিয়ে একটি অর্গানাইজার বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।পুরাতন জিন্স প্যান্ট আমাদের সকলের বাসাতে রয়েছি। সাধারনত আমরা তা ফেলে দেই বা বিক্রি করে দেই। তবে এই পুরাতন জিন্স প্যান্ট দিয়ে ব্যাগ,অর্গানাইজার সহ আরও অনেক কিছু বানানো যায়। আমার বাসার পুরাতন প্যান্টটি ফেলে না দিয়ে তাই একটি অর্গানাজার বানিয়ে নিলাম। বিভিন্ন ছোট খাটো জিনিস রাখতে আমরা এই অর্গানাজারটি ব্যবহার করতে পারি। তবে আমি এই অর্গানাজারটি বানিয়েছি রান্না ঘরের ছোট খাটো জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। অর্গানাইজারটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি পুরাতন জিন্স প্যান্ট,লাঠি,কাঁচি ও সেলাই মেশিন । অর্গানাইজারটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।
প্রয়োজনীয় উপকরণ
১।পুরাতন জিন্স প্যান্ট
২।কাঁচি
৩।কাঠি
৪।সেলাই মেশিন
পুরাতন জিন্স প্যান্ট দিয়ে অর্গানাজার তৈরির ধাপ সমূহ
ধাপ-১
পুরাতন জিন্স এর প্যান্ট এর সেলাই খুলে নিয়েছি। এরপর ২৬ ইঞ্চিX ২০ইঞ্চি সাইজের কেটে নিয়েছি ২ টুকরো।
ধাপ - ২
প্যান্ট এর পকেট খুলে নিয়েছি।
ধাপ - ৩
এবার এক টুকরো কাপড়ের উপর পকেটগুলো পরপর সেলাই করে নিয়েছি। যেভাবে ছবিতে দেখানো হয়েছে।
ধাপ - ৪
এবার ৮ ইঞ্চিX ৪ইঞ্চি সাইজের তিন টুকরো কাপড় কেটে নিয়েছি অরগানাজারটি ফিতা বানানোর জন্য।
ধাপ - ৫
দু'ভাঁজ করে সেলাই করে ফিতা বানিয়ে নিয়েছি তিনটি।
ধাপ-৬
এবার ফিতা গুলো পরপর সেলাই করে নিয়েছি।
ধাপ-৭
এবার জিনসের প্যান্ট এর অন্য টুকরোটি পূর্বের কাপড়ের উপর বাসিয়ে চারপাশ সেলাই করে নিয়েছি। নিচে কিছুটা ফাঁক রেখে ।যাতে উল্টাতে সুবিধা হয়।
ধাপ-৮
এবার কাপড়টি উল্টিয়ে নিয়ে চারপাশ সেলাই করে নিয়েছি। আর ফিতার মধ্যে কাটিটি ঢুকিয়ে দিয়েছি। ব্যাস তৈরি করে নিলাম পুরাতন জিন্স প্যান্ট দিয়ে অর্গানাইজারটি।
উপস্থাপন
আশাকরি, আমার আজকে পুরাতন জিন্স প্যান্ট দিয়ে বানানো অর্গানাইজটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
| শ্রেনী | ডাই পোস্ট |
|---|---|
| পোস্ট তৈরি | @selina 75 |
| তারিখ | ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ইং |
| মোবাইল | Samsung A-10 |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।















