ডাই পোস্টঃকাপড় দিয়ে কানের দুল বানানো।

in আমার বাংলা ব্লগ • 3 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ,হেমন্তকাল ।২৪শে অক্টোবর, ২০২৬ খ্রীস্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

e14.jpg

e15.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি কাপড় দিয়ে একটি কানের দুল বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। কাপড়ের এই কানের দুলগুলো বেশ ট্রেন্ডিং এর আছে। কারন ড্রেসের সাথে মিলিয়ে বানিয়ে নেয়া যায়। আর দেখতেও বেশ সুন্দর।একই ডিজাইনের গলার মালাও বানানো যেতে পারে। কাপড় দিয়ে বানানো অর্নামেন্ট বানানো বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো। কানের দুলটি বানাতে কাপড় সহ আরও কিছু উপকরণ ।কানের দুলটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

e1.jpg

e16.jpg

১।কাপড়
২।বর্শি হুক
৩।তুলা
৪।সুঁই
৫।কালো সুতা
৬।চার্ম
৭।আই পিন
৮।কাটার
৯।নোসপ্লায়ার

কাপড়ের কানের দুল তৈরির ধাপ সমূহ

ধাপ-১

e2.jpg

প্রথমে কাপড় গোল করে কেটে নিয়েছি।

ধাপ - ২

e3.jpg

e4.jpg

কাপড়ের চারপাশ সুইঁ দিয়ে সেলাই করে নিয়েছি।সেলাইটা হাতে টেনে নিয়েছি। এটে একটি হোল তৈরি হয়েছে।

ধাপ - ৩

e5.jpg

e6.jpg

e7.jpg

হোলের মধ্যে কিছুটা তুলা ঢুকিয়ে দিয়েছি। এরপর সেলাই করে হোলের মুখটা বন্ধ করে দিয়েছে। এতে একটা পুটলি তৈরি হয়েছে।

ধাপ - ৪

e8.jpg

e9.jpg

এবার আই পিনে একটি পুথি ঢুকিয়ে নিয়ে তা বানানো পুটলি ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ছবিতে যেভাবে দেখানো হয়েছে।এবার আইপিনের মধ্যে একটি চাম ঢুকিয়ে দিয়েছি।

ধাপ - ৫

e10.jpg

অতিরিক্ত আইপিনটি কেটে দিয়েছি।

ধাপ-৬

e11.jpg

e12.jpg

e14.jpg

এবার নোসপ্লায়ারের সাহায্যে আইপিনের মাথায় একটি লুপ বানিয়ে নিয়েছি।বানানো লুপের মধ্যে বর্শিহুকটি ঢুকিয়ে দিয়ে কাপড়ের কানের দুলটি বানিয়ে নিয়েছি।একইভাবে আরও একটি বানিয়ে নিয়েছি।

উপস্থাপন

e14.jpg

e15.jpg

আশাকরি, আমার আজকে কাপড় দিয়ে বানানো কানের দুলটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৪শে অক্টোবর, ২০২৬ ইং
মোবাইলSamsung A-10
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Sort:  
 3 days ago 

Thanks.