ডাই পোস্টঃ কুন্দল দিয়ে হিজাব পিন তৈরি।

in আমার বাংলা ব্লগ • 5 hours ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ৩০ শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ,শরৎকাল ।১৬ই অক্টোবর, ২০২৬ খ্রীস্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d2.jpg

d3.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি হিজাব পিন এর ডিজাইন করার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। কুন্দিদ দিয়ে এর আগেও অনেক পোস্ট শেয়ার করেছি।আজাক্ল বেশ চলছে কুন্দলের বিভিন্ন অর্নামেন্ট,হোক তা চুড়ি,গলার মালা ,চুলের ক্লিপ বা হিজাব পিন। কুন্দল দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো।হিজাব পিনটি বানাতে আমি কুন্দল ও গাম সহ আরও কিছু উপকরণ ।হিজাব পিনটি আমি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

d1.jpg

১। দুই শেপের কুন্দল
২।গাম
৩।হিজাব বেজ

হিজাব পিন তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d8.jpg

প্রথমে হিজাব পিনের এর বেজ এ গ্গোলু লাগিয়ে নিয়েছি।

ধাপ - ২

d7.jpg

হিজাব পিনের গোল অংশে পরপর পাতা শেপের কুন্দল বসিয়ে নিয়েছি।

ধাপ - ৩

d6.jpg

d5.jpg

এবার আবারও গ্লু লাগিয়ে নিয়েছি। এবং পরপরভাবে কুন্দলগুলো বসিয়ে নিয়েছি।

ধাপ - ৪

d4.jpg

সবশেষে কুন্দলের মাঝখানে একটি গোল কুন্দল বসিয়ে দিয়েছি গ্লু দিয়ে। আর এভাবেই তৈরী করে নিলাম একটি সুন্দর হিজাব পিন।

উপস্থাপন

d3.jpg

d4.jpg

d2.jpg

আশাকরি, আমার আজকে কুন্দল দিয়ে বানানো হিজাব পিনটী আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১৬ই অক্টোবর, ২০২৬ ইং
মোবাইলSamsung A-10
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

Sort:  
 2 hours ago 

thanks.