ডাই পোস্টঃক্লে দিয়ে হাঁস তৈরি।

in আমার বাংলা ব্লগ • yesterday (edited)

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ আজ ২০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ,শরৎকাল ।৭ই অক্টোবর, ২০২৬ খ্রীস্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

d19.jpg

d20.jpg

বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি ক্লে দিয়ে হাঁস বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। ক্লে দিয়ে দিয়ে বানানো জিনিস গুলো দেখতে অনেক সুন্দর হয় , যদি ঠিকভাবে বানানো যায়। তবে বেশ সময় সাপেক্ষ। তবু আমি চেস্টা করেছি সুন্দর করে বানাতে। ।যদিও বানাতে সময় লেগেছে তবে বানানোর পর বেশ সুন্দর লাগছিলো ।ক্লে দিয়ে হাঁস বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ ।চলুন দেখে নেয়া যাক,ক্লে দিয়ে বানানো হাঁস তৈরির ধাপগুলো। যা নিম্নে প্রদত্ত হলো। আশাকরি বরাবরের মত সাথেই থাকবেন।

প্রয়োজনীয় উপকরণ

d1.jpg

১। বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস

ক্লে দিয়ে হাঁস তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d3.jpg

d2.jpg

প্রথমে সাদা রং এর ক্লে কিছুটা নিয়ে বল বানিয়ে নিয়েছি। এবার বলের এক পাশ কিছুটা লম্বা করে হাঁসের লেজ বানিয়ে নিয়েছি।

ধাপ - ২

d3.jpg

d4.jpg

এবার আবারও একটি বল বানিয়ে বানানো হাঁসের শরীরে বসিয়ে দিয়েছি।

ধাপ - ৩

d5.jpg

d7.jpg

d8.jpg

আবারো কিছুটা ক্লে দিয়ে বল বানিয়ে নিয়েছি। এবার বলটিকে হাতের সাহায্যে হাঁসের পাখা বানিয়ে নিয়েছি।একইভাবে দু'টি পাখা বানিয়ে নিয়েছি।

ধাপ - ৪

d10.jpg

এবার বানানো পাখা দু"টো হাঁসের শরীরে লাগিয়ে দিয়েছি।

ধাপ - ৫

d11.jpg

d12.jpg

কমলা রং এর ক্লে দিয়ে হাঁসের ঠোঁট ও কালো রং এর ক্লে দিয়ে হাঁসের চোখ বানিয়ে নিয়েছি।

ধাপ-৬

d13.jpg

d14.jpg

কমলা রং এর ক্লে দিয়ে হাঁসের পা বানিয়ে তা হাঁসের শরীরের সাথে লাগিয়ে দিয়েছি। ব্যস তৈরি হয়ে গেল ক্লের হাঁস।

উপস্থাপন

d17.jpg

d18.jpg

d19.jpg

আশাকরি, আমার আজকে ক্লে দিয়ে বানানো হাঁসটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ৭ই অক্টোবর, ২০২৬ ইং
মোবাইলSamsung A-10
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png