শৈশব স্মৃতি-তেঁতুল চুরির মজার স্মৃতি||

in আমার বাংলা ব্লগ • 7 days ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। শৈশবের দিনগুলোর কথা মনে পড়লে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর শৈশব স্মৃতিগুলো যখন মনে পড়ে তখন মনের অজান্তেই ঠোঁটের কোণে হাসি চলে আসে। ছোটবেলায় কত কিছুই না করেছি। তেমনি আজকে একটি শৈশব স্মৃতি সবার মাঝে তুলে ধরব। আশা করছি সবার ভালো লাগবে।


তেঁতুল চুরির মজার স্মৃতি:

pramoddhamagaye-child-5505755.jpg

Source


শৈশবের মজার স্মৃতিগুলোর মধ্যে আমার খুবই মজার একটি স্মৃতি হলো তেঁতুল চুরির মজার স্মৃতি। সত্যি কথা বলতে শৈশবে আমরা কত যে দুষ্ট ছিলাম। সেটা ভাবলে এখনো অবাক লাগে আমাদের স্কুলের পেছনে একটি তেঁতুল গাছ ছিল। গাছটি একটু বড় ছিল তাই যে গাছে উঠতে পারত সেই গাছে উঠে যেত। স্কুল ছুটির পর যেহেতু কোচিং থাকত তাই কোচিং ক্লাসের জন্য আমরা অপেক্ষা করছিলাম। এখন হঠাৎ করে একজন বলল উঠলো চল আজকে তেঁতুল পেড়ে খাই।


তেঁতুল গাছ যেহেতু আমরা সবাই চিনি তাই গাছের নিচে আমরা মাঝে মাঝেই যাই। পাকা তেঁতুলগুলো অনেক সময় গাছ থেকে ঝরে পড়ে। কিন্তু সেদিন যেহেতু হাতে সময় ছিল আর কোচিংয়ের স্যার আসতে দেরি হচ্ছিল তাই আমাদের মাথায়ও দুষ্ট বুদ্ধি চলে এলো। একজন গাছে উঠে গেল আর আমরা সবাই অপেক্ষা করছিলাম তেঁতুলের জন্য। তেঁতুল গাছে ওঠার পর বেশ আনন্দে সবাই তেঁতুল পারছিল।


একজন গাছের উপরে উঠেছে আরেকজন বাথরুমের ছাদের উপর উঠেছে। যাতে সেখান থেকেও তেঁতুল পারা যায়। হঠাৎ করে স্যার চলে আসে। যে মেয়েটি বাথরুমের উপরে ছিল সে তো কোন রকমে নেমে গেছে। কিন্তু গাছের উপরে ছিল যে মেয়েটি সে আর নামতে পারছিল না। স্যার কে দেখে ভয় পেয়ে গিয়েছিল। আমরা তো স্যারকে দেখেই ক্লাসরুমে দৌড় দিয়েছিলাম। কিন্তু যেই মেয়েটি গাছে ছিল সে পড়ে গেল বিপদে। অবশেষে সেই মেয়েটির কথা স্যারকে বলতে হল। স্যার প্রথমে রাগারাগি করলেও এরপর মেয়েটিকে গাছ থেকে নামতে বলে।


মেয়েটি স্যারকে দেখে অনেক ভয় পেয়েছিল। এরপর যখন নিচে নেমে আসে তখন তার মুখটা দেখার মত ছিল। সত্যি কথা বলতে স্যার প্রথমে রাগ করলেও এরপর কিছু বলেননি। এরপর একজনকে বলল স্কুলের পাশের একটি বাড়ি থেকে লবণ নিয়ে আসতে। আর সাথে একটি কলাপাতা কেটে আনা হলো। সবাই মিলে তেতুল মাখিয়ে খাওয়ার সেই সুন্দর মধুর স্মৃতিটা এখনো মনে পড়ে। তবে স্যার আমাদের সবাইকে বলে দিয়েছিলেন এটাই শেষ গাছে ওঠা। এরপর যেন কেউ কখনো গাছে না উঠে। কারণ কখন বিপদ হবে আমরা কেউ জানিনা। শৈশবের সেই সুন্দর স্মৃতিগুলোর কথা সত্যি অনেক বেশি মনে পড়ে। আর তেঁতুল চুরির সেই স্মৃতির কথা আজও মনে পড়ে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Sort:  
 7 days ago 

আমরা কয়েকজন পাশের গ্রামে থেকে চুরি করে তেতুল আনতাম। সবচেয়ে ভয়ানক ছিল গাছের নিচে থাকা পাগলা কুকুর।

 7 days ago 

শৈশবের স্মৃতি বিজড়িত মুহূর্তগুলোর কথা সত্যি অনেক বেশি মনে পড়ে।