পেটের টানে বিদেশের মাটিতে
আসসালামু আলাইকুম,
*____কেমন আছেন সবাই,*
আশা করি সবাই অনেক ভালো আছেন, এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হল।
আমার খালাতো ভাইয়ের দীর্ঘ চার বছর পর দেশে ফিরেছিল ছুটিতে। এবং তিন মাস ছুটি কাটানোর পরে আজকে সে আবার বিদেশে মাটিতে চলে গেল।
সে মলতো মালয়েশিয়া পরবাসী, মালয়েশিয়ায় দীর্ঘ চার বছর থাকার পরে তিন মাসের ছুটিতে বাড়িতে এসেছিল এবং আজকে আমার ছোট ভাইকে আমি এয়ারপোর্টে রেখে আসলাম।
এইযে ক্যাশ এর ভিতরে কতটা যে কষ্ট জমে থাকে সেটা হয়তো যারা এয়ারপোর্টে যেকোন একজন মানুষকে ছাড়তে যায় সেই বুঝতে পারে যে একজন কাছের মানুষকে দূরে পাঠিয়ে দেওয়ার কষ্টটা কতটুকু।
আমার খালাতো ভাই এই তিন মাস ধরে বাড়িতে ছিল প্রতিদিন তার সাথে কথা হতো কিন্তু আজকে সে যখন দেশ থেকে বিদেশে মাটিতে চলে গেছিল তখন আমার মনে হচ্ছিল যে আমার কলিজাটা টেনে ছিড়ে নিয়ে গেছে এতটা কষ্ট লাগছিল।
কারণ একটা মানুষ যখন দূরে চলে যায় তার প্রতি মায়াটা সবচেয়ে বেশি জন্মায়। সে যেমনি থাকুক না কেন যদি তার সাথে সব সময় ওঠাবসা থেকে থাকে ছোটবেলা থেকে তাহলে সে যদি দূরে চলে যায় তাহলে কেমন লাগে সেটা আপনারা হয়তো অনেকে জানেন।
তারপরও আজকে যখন আমার খালাতো ভাইকে আমি এয়ারপোর্টে ছেড়ে আসছিলাম তখন আমি সবসময় চিন্তা করছিলাম যে আমি তাকে হাসিমুখে বিদায় দিয়ে দেবো।
অনেক সময় আমি আমার নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলাম না তারপরও না পারতো আমার খালাতো ভাইকে আমার হাসিমুখে বিদায় দিয়ে আসতে হলো।
আমি সবসময় দোয়া করি সে যেন ভালোভাবে সহি সালামতে গিয়ে পৌঁছাতে পারে এবং সে যে জীবন জীবিকা নির্বাহের টানে বিদেশের মাটিতে পা দিয়েছে তার এই কষ্টটা যেন সফল হতে পারে।
সবাই তার জন্য দোয়া করবেন এবং আমিও তার জন্য দোয়া করি সে যেন সুস্থভাবে কাজ কাম করতে পারে এবং তার পরিবার সুন্দরভাবে চালাতে পারে।
আসলে খারাপ লাগার বিষয়টি হল আমরা সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি কত কিছুই না করেছি তারপরও সে যখন আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছিল তখন একটু কষ্ট লাগারই কথা।
*আজকে এ বিষয় না আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম মনের দুঃখ প্রকাশ করলাম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।"


Thank you so much