Saturday night dinner with Malaysian friends at restaurant.
হ্যালো আমার প্রিয় বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুদের সাথে বাইরে খেতে যাওয়ার দারুন মুহূর্ত গুলো।
আমি এই সপ্তাহে দুইবার বন্ধুদের সাথে বাইরে খেতে গিয়েছি প্রথম দুই দিনের চিত্র আমি আপনাদের মাঝে তুলে ধরেছি আজ গতকালকে যে বাইরে খেতে খেতে গিয়েছিলাম তার চিত্র আপনাদের কাছে শেয়ার করব এবং সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করব।
গতকালকে সকালবেলা হঠাৎ আমরা প্লান করলাম যে আমরা বাসা থেকে বড় বড় কোরাল মাছ নিয়ে যাব খুব সুন্দর করে পরিষ্কার পরিছন্ন করে তারপর কেননা মালয়েশিয়ায় মাছ খুব বেশি একটা পরিষ্কার করে না তাই আমরা ভাবলাম যে বাসা থেকেই মাছগুলো কেটে ধুয়ে তারপর তাদের কাছে রান্না করার জন্য দিব।

রেস্টুরেন্টে গিয়ে প্রথম খাবার খেলাম এটা

গতকালকে পাঁচটার মধ্যে ডিউটি ছিল যেহেতু শুক্রবার আমাদের প্রায় সময় টাই পাঁচটা পর্যন্ত ডিউটি হয় বাসায় এসে মাছ গুলো কাটে তারপর সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আমরা বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে আগে দুইবার দুই রেস্টুরেন্টে খেয়েছি আজকে আরেকটি রেস্টুরেন্টে খেতে গিয়েছি প্রথমে আমরা।
একটি টেবিলের সবাই বসলাম তারপর যার যার মত করে শরবত পানীয় অর্ডার দিলাম এর পাশাপাশি আমরা তালের পাতায় পেঁচানো এক ধরনের পিঠা খেলাম আমাদের অর্ডারগুলো নিয়ে ওইটার রান্নাঘরে গেল তারপর গরম গরম রান্না আমাদের জন্য করে নিয়ে আসলো।
এখানে আজকে আমরা মোট চার কেজির বেশি কোরাল মাছ বাসা থেকে কেটে নিয়ে গিয়েছিলাম চার পিস প্রথম দুই পিস আমরা সুন্দর করে ভাজি করে ভুনা করতে বলি এক পিস কয়লার আগুনে পোড়াতে বলি।
আর এক পিস কাঁচা ঝোল করতে বলি আমাদের অর্ডার গুলো নিয়ে তারা এবার ভেতরে রান্না করা শুরু করল দুইরকম সবজি ও দুইটা পাখির মাংস অর্ডার করি। প্রথমে যখন আমাদের টেবিলে দুইটা কুরাল মাছ রান্না করিনি আসছে রান্নার ঘ্রাণ এবং কালার দেখে মনটা জুড়িয়ে গিয়েছে।
কিছুক্ষণ পরেই একে একে আমাদের সবকিছুই অর্ডার টেবিলে চলে আসলো এবার আমরা খেতে বসলাম সবাই যার যার মত করে খাওয়া শুরু করলাম এখানকার প্রতিটা রান্নাই অর্ডার দেওয়ার পরেই করা হয়েছে তাই রান্না গুলো ফ্রেশ এবং গরম গরম ছিল খেতেও অত্যন্ত সুস্বাদু তো বন্ধুরা আজকে আরো একটি রেস্টুরেন্টে খেলাম এবং আপনাদের কাছে এই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরলাম।
আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কন্ঠের মাধ্যমে জানাবেন আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবার মঙ্গল করুন।









High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!