জেনারেল রাইটিং - জানার প্রতি আমাদের আগ্রহ।
আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। যার মূল বিষয় বস্তু হচ্ছে, পড়ার বা জানার প্রতি আমাদের আগ্রহ।
আমি শুরু করছি জগৎ বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং এর একটি লেখা দিয়ে। তিনি তার “কৃষ্ণগহ্বর, শিশু মহাবিশ্ব ও অন্যান্য রচনা” নামক আত্মজীবনীমূলক প্রবন্ধ গ্রন্থে লিখেছেন, যখন তার “সময়ের সংক্ষিপ্ত ইতিহাস” (A Brief History of Time) এবং সাফল্য পায় তিনি বেশ খুশি হয়েছিলেন। তিনি ভেবেছেন, মানুষ ওই বিষয়ে চরম আগ্রহ দেখিয়েছে। কিন্তু কিছুদিন পরই তার ভুল ভাঙতে থাকে। কারন যারা তাকে বই এবং এর সাফল্যের জন্য চিঠি লেখত, কেউই বইয়ের বিষয়ে কখনও কিছু লেখেনি।
একটা সময় তিনি উপলব্দি করলেন, মানুষ একটা সময় তার বই কিনেছে কেবল শো করার জন্য। মানে বুক সেলফে বইটি না থাকলে তাদের ইজ্জ্বত যায় অবস্থা থেকে বাঁচার জন্য তারা বই কিনেছে। পড়ার জন্য কিনেনি।
এই কথাগুলো হকিং তার পরবর্তী সেই বইয়ে উল্লেখ করেছেন। আসলে আমাদের কোন কিছু জানার আগ্রহ কম। এই জন্য আমাদের বই পড়ার প্রবণতাও কম। আর যারা প্রচুর পড়াশোনা করে তারা অনেক সফল হয়। উদাহরণ স্বরূপ আপনি যাকেই নিবেন, দেখবেন উনি নিজেই বলবেন কিভাবে বই তাকে ওই পর্যায়ে যেতে সাহায্য করেছে।
আবার অনেকে কেবল উপন্যাসকেই পাঠ্য হিসেবে ধরবেন। তখন কিন্তু একথা খাটবেনা। সেখান থেকে আপনি হয়ত একটা দেশ কিংবা একটা সমাজ সম্পর্কে জানতে পারবেন। আত্মউন্নয়নমূলক কিছু পাওয়ার সম্ভাবনা সেখানে কম থাকে। তবে পড়া শুরু করার জন্য তা একটি ভালো মাধ্যম হতে পারে।