ডাই পোস্টঃ কার্ডবোর্ড দিয়ে ওয়ালম্যাট তৈরি।

in আমার বাংলা ব্লগ • 18 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ।হেমন্তকাল,২৫শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ । আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

w10.jpg

w10.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি বোহো ডিজাইন এর ওয়ালমেট বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করবো। নতুন বাসায় শিফত করার সময় বেশ কিছু কার্ডবোর্ড এর কার্টুন কেনা হয়েছিল বিভিন্ন জিনিস প্যাক করতে। তাই জিনিসগুল বের করার পর কার্টুগুলো দিয়ে কি করব ভাবতেই মনে হলো একটি ওয়ালমেট বানালে বেশ ভালো হবে। সেই ভাবনা থেকেই ওয়ালমেটটি বানালাম ।কি ডিজাইন এর বানান ভাবতেই মনে হল আজকাল বেশ চলছে বোহো ডিজাইন। তাই বোহো ডিজাইন এর বানিয়ে নিলাম ওয়ালমেটটি। বানানোর পর বেশ সুন্দর লাগছিলো। এই ওয়ালমেটটি বানাতে আমি চট,পাটের দড়ি সহ আরও অনেক কিছু ব্যবহার করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক ওয়ালমেট তৈরির ধাপ সমূহ।

প্রয়োজনীয় উপকরণ

w11.jpg

w12.jpg

১।কার্ড বোর্ড
২।বিভিন্ন শেডের এক্রিলিক রং
৩।তুলি
৪।চট
৫।পাটের দড়ি
৬।গ্লুগান

ওয়ালমেট তৈরির ধাপ সমূহ

ধাপ-১

w2.jpg

w3.jpg

প্রথম গোল করে কার্ড বোর্ড কেটে নিয়েছি। এরপর চড় দিয়ে সম্পূর্ণ কার্ট বোর্ডের এক পাশ গ্লু গান দিয়ে লাগিয়ে নিয়েছি।ছবিতে যেভাবে দেখান হয়েছে।

ধাপ-২

w2.jpg

w4.jpg

কার্ডবোর্ডের যে পাশ চট দিয়ে ঢেকে দেয়া হয়েছে তার অপর পাশে গ্লুগান দিয়ে পাটের দড়ি লাগিয়ে নিয়েছি।সম্পূর্ন বোর্ডটি দড়ি দিয়ে ভড়ে নেয়ার পর একটি ডিজাইন এঁকে নিয়েছি। এরপর ডিজাইনটির কিছু কিছু অংশে সাদা রং করে নিয়েছি। কারন পাটের দড়ির উপর অন্য রং সারাসি করলে ফুটবে না। কিন্তু আগে সাদা রং করে নিলে সহজেই যে কোন রং করলে বেশ ফুটে উঠে।

ধাপ-৩

w5.jpg

এবার সাদা রং এর উপর লাল,সবুজ ও হলুদ রং করে নিয়েছি।

ধাপ-৪

w6.jpg

এরপর কালো রং ব্যবহার করে কিছু পাতা এঁকে নিয়ে ওয়ালমেটটি বানানো শেষ করেছি।

উপস্থাপন

w9.jpg

w10.jpg

w1.jpg

আশাকরি ,আজকের বোহো মোটিভে করা ওয়ালমেটটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট আপনাদের সাথে শেয়ার করার। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীআর্ট
ক্যামেরাSamsung A-10
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৫শে অক্টোবর, ২০২৬ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য ধন্যবাদ।

image.png

image.png

Sort:  

Ese truco de pintar de blanco primero sobre el yute para que el color resalte es el dato que se lleva el premio, lo que aprendí después de tantos años haciendo manualidades es que la base siempre manda. ¿Cuánto tiempo te llevó dejar secar el goma antes de pegar la cuerda?

1001707214.png
curated by solaymann
 12 days ago 

Thanks.